সরকারি চাকরি

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ । BSTI Job Circular 2026

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (BSTI) কর্তৃপক্ষ ২০২৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি ০৮ জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা হয় এবং পরদিন ০৯ জানুয়ারি ২০২৬ ইং তারিখে জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়।

এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএসটিআই মোট ১০টি স্থায়ী পদে যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন নারী ও পুরুষ প্রার্থীদের মধ্য থেকে মোট ৫০ জনকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করবে।

নিয়োগপ্রাপ্তদের ১৩তম, ১৪তম, ১৬তম ও ২০তম গ্রেডে পদায়ন করা হবে এবং তারা অন্যান্য সরকারি চাকরির সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন নিয়োগ জব সার্কুলার ২০২৬ অনুযায়ী আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে, ডাকযোগে অথবা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এই পোস্টে আমরা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (BSTI) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়ম, নিয়োগ পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার তারিখ, ফলাফল প্রকাশ এবং প্রবেশপত্র ডাউনলোডসহ প্রয়োজনীয় সকল তথ্য বিস্তারিতভাবে তুলে ধরব। তাহলে চলুন, BSTI Job Circular 2026 সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।

 বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন নিয়োগ (BSTI) ২০২৬ সংক্ষেপে

বিষয়বিস্তারিত তথ্য
নিয়োগকারী সংস্থার নামবাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (BSTI)
সংস্থার ধরনসরকারি প্রতিষ্ঠান
চাকরির ধরণসরকারি চাকরি
চাকরির সময়কালস্থায়ী
মোট পদ সংখ্যা১০টি ক্যাটাগরি
মোট নিয়োগ৫০ জন
আবেদনকারীর যোগ্যতাঅষ্টম শ্রেণি পাস, এসএসসি, এইচএসসি ও স্নাতক (পদভেদে)
আবেদনকারীর লিঙ্গনারী ও পুরুষ উভয়ই
অভিজ্ঞতানতুন ও অভিজ্ঞ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন (পদ অনুযায়ী)
বয়সসীমা১৫ জানুয়ারি ২০২৬ তারিখে বয়স ১৮–৩২ বছর (সাধারণ প্রার্থী)
বেতন স্কেল৮,২৫০/- টাকা থেকে ২৬,৫৯০/- টাকা
বেতন গ্রেড১৩তম, ১৪তম, ১৬তম ও ২০তম গ্রেড
আবেদন পদ্ধতিঅনলাইনে আবেদন
আবেদনের ওয়েবসাইটhttps://bsti.teletalk.com.bd
আবেদন ফি৫৬ / ১১২ / ১৬৮ / ২২৩ টাকা (পদভেদে)
ফি পরিশোধ পদ্ধতিটেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে SMS
সার্কুলার জারির তারিখ০৮ জানুয়ারি ২০২৬ ইং
পত্রিকায় প্রকাশ০৯ জানুয়ারি ২০২৬ (দৈনিক ইত্তেফাক)
আবেদন শুরুর সময়১৫ জানুয়ারি ২০২৬ সকাল ১০:০০ টা
আবেদনের শেষ সময়১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ০৫:০০ টা
অফিসিয়াল ওয়েবসাইটhttps://bsti.gov.bd

দৈনিক চাকরির খবর পেতে আমাদের ওয়েবসাইট Chakrir Notice ওয়েবসাইট এর সাথেই থাকুন।আমরা আমাদের ওয়েবসাইটে  বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (BSTI) নতুন চাকরির ২০২৬ সহ বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর প্রকাশ করে থাকি।প্রতিনিয়ত বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইট Chakrir Notice সাথে থাকুন । নতুন নতুন নিয়োগ পাওয়া মাত্রই আমাদের ওয়েবসাইট এ আপডেট দেয়া হয় । আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে থাকা অন্যান্য চলমান সরকারি ও বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেখতে পারেন।আবেদন করার জন্য আপনার মধ্যে কি কি যোগ্যতা থাকতে হবে ও আবেদন করার পদ্ধতি এবং আবেদন করার শুরুর তারিখ , আবেদন করার শেষ তারিখ সহ সকল বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (BSTI)-এর চাকরিতে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
BSTI নিয়োগ ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছর বয়সী নারী ও পুরুষ প্রার্থীরা নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও পদের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।

কিছু পদের ক্ষেত্রে অভিজ্ঞতা প্রয়োজন, আবার কিছু পদের জন্য কোনো অভিজ্ঞতার দরকার নেই। তবে যেসব পদে অভিজ্ঞতা আবশ্যক, সেগুলোর বেতন তুলনামূলকভাবে বেশি

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন-এ নিয়োগপ্রাপ্তদের বেতন জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী প্রদান করা হবে। পদভেদে আলাদা আলাদা বেতন স্কেলে (Salary Scale) বেতন নির্ধারিত থাকবে।

ক্রমপদের নাম ও বেতন স্কেলপদ সংখ্যাশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১.কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)২ টিবিজ্ঞানে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
২.ইউডিসি কাম ক্যাশিয়ার (গ্রেড-১৪)১ টিস্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার।
৩.অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)৬ টিএইচএসসি পাস। টাইপিং গতি: ইংরেজিতে ২৮ ও বাংলায় ২০ শব্দ।
৪.কম্পিউটার মুদ্রাক্ষরিক/টাইপিস্ট (গ্রেড-১৬)১ টিএইচএসসি পাস। টাইপিং গতি: ইংরেজিতে ২৮ ও বাংলায় ২০ শব্দ।
৫.ডাটা এন্ট্রি অপারেটর (গ্রেড-১৬)৭ টিএইচএসসি পাস এবং নির্ধারিত কম্পিউটার পরীক্ষায় উত্তীর্ণ।
৬.ল্যাব সহকারী (গ্রেড-১৬)৮ টিবিজ্ঞানে এইচএসসি পাস। ট্রেড সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার।
৭.ক্যাটালগার (গ্রেড-১৬)১ টিস্নাতক ডিগ্রিসহ ক্যাটালগারের কাজের অভিজ্ঞতা।
৮.গাড়ি চালক (গ্রেড-১৬)১ টিঅষ্টম শ্রেণি পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ৩ বছরের অভিজ্ঞতা।
৯.অফিস সহায়ক (এমএলএসএস) (গ্রেড-২০)২০ টিএসএসসি বা সমমানের পরীক্ষায় পাস।
১০.নিরাপত্তা প্রহরী (চৌকিদার) (গ্রেড-২০)৩ টিঅষ্টম শ্রেণি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী।
মোট পদ সংখ্যা৫০ টি

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন নতুন নিয়োগ ২০২৬ – আবেদন পদ্ধতি

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী যারা যোগ্য ও আগ্রহী প্রার্থী, তারা নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে প্রার্থীদের Teletalk-এর অফিসিয়াল ওয়েবসাইট https://bsti.teletalk.com.bd/ এর মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য নিচে দেওয়া “আবেদন করুন” বাটনে ক্লিক করে আবেদন ফরম পূরণ করা যাবে।

অনলাইনে আবেদন সময়সূচি:

  • আবেদন শুরু: ১৫ জানুয়ারি ২০২৬, সকাল ১০:০০ টা থেকে
  • আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ০৫:০০ টা পর্যন্ত

নির্ধারিত সময়ের মধ্যে যেসব প্রার্থী অনলাইনে আবেদন সম্পন্ন করে User ID সংগ্রহ করবেন, তারা আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ফি জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

BSTI Job Circular 2026 PDF Download | বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন তাদের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ, ইমেজ এবং পিডিএফ ফাইল প্রকাশ করেছে। এই পোস্টে আমরা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন–এর সম্পূর্ণ পিডিএফ যুক্ত করেছি, যাতে আপনি সহজেই তা দেখতে বা ডাউনলোড করতে পারেন। চাইলে নিচে দেওয়া লিংক থেকে বিজ্ঞপ্তির ইমেজ ও পিডিএফ ফাইল ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণও করতে পারবেন।

নতুন সকল পোস্ট

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (BSTI)

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (BSTI) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে টেলিটক নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

অনলাইনে আবেদন করার নিয়ম

১. প্রথমে ভিজিট করুন: https://bsti.teletalk.com.bd
২. “Application Form” অপশনে ক্লিক করুন।
৩. আপনার পছন্দের ও যোগ্যতা অনুযায়ী BSTI চাকরির পদ নির্বাচন করুন
৪. All Jobs Teletalk Premium Member হলে Yes, না হলে No সিলেক্ট করুন।
৫. আবেদন ফরমে সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন
৬. “Next” বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যান।
৭. নির্ধারিত সাইজ অনুযায়ী ছবি ও স্বাক্ষর (Signature) আপলোড করুন

  • ছবি: সর্বোচ্চ ১০০ KB
  • স্বাক্ষর: সর্বোচ্চ ৬০ KB
    ৮. সবশেষে “Submit” বাটনে ক্লিক করুন।
    ৯. আবেদন সম্পন্ন হলে Application Form ডাউনলোড বা প্রিন্ট করে সংরক্ষণ করুন

আবেদন ফি পরিশোধের নিয়ম

অনলাইনে আবেদন শেষ করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করে আবেদন ফি পরিশোধ করতে হবে।

আবেদন ফি (পদভেদে)

  • পরীক্ষার ফি: ৫০ / ১০০ / ১৫০ / ২০০ টাকা
  • টেলিটক সার্ভিস চার্জসহ মোট:
    • ৫৬ / ১১২ / ১৬৮ / ২২৩ টাকা

SMS-এর মাধ্যমে ফি পরিশোধ পদ্ধতি

প্রথম SMS

BSTI <space> UserID

পাঠাতে হবে: 16222 নম্বরে
উদাহরণ: BSTI ABCDEF

দ্বিতীয় SMS

BSTI <space> Yes <space> PIN

পাঠাতে হবে: 16222 নম্বরে
উদাহরণ: BSTI Yes 12345678

ফি পরিশোধ সফল হলে একটি Confirmation SMS পাবেন।

প্রাপ্ত User ID ও Password অবশ্যই সংরক্ষণ করবেন—এগুলো দিয়েই পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

User ID / Password ভুলে গেলে করণীয়

User ID জানা থাকলে

BSTI HELP USER UserID

PIN জানা থাকলে

BSTI HELP PIN PINNumber

উপরের SMS পাঠাতে হবে 16222 নম্বরে।

BSTI চাকরির পরীক্ষা পদ্ধতি

BSTI চাকরির জন্য সাধারণত ৩ ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়—

  • লিখিত পরীক্ষা
  • কম্পিউটার দক্ষতা পরীক্ষা (পদভেদে)
  • মৌখিক পরীক্ষা (Viva)

প্রবেশপত্র (Admit Card) সংগ্রহ

প্রবেশপত্র প্রকাশিত হলে আবেদনকৃত মোবাইল নম্বর বা ইমেইলে SMS/Email পাঠানো হবে।
প্রবেশপত্র ডাউনলোড করতে ভিজিট করুন:
http://bsti.teletalk.com.bd

মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রের মূল কপি ও সত্যায়িত কপি সঙ্গে আনতে হবে—

  • প্রবেশপত্র (Admit Card)
  • শিক্ষাগত সনদসমূহ
  • কম্পিউটার সনদ (প্রযোজ্য হলে)
  • চারিত্রিক সনদ
  • জাতীয় পরিচয়পত্র / নাগরিক সনদ
  • মুক্তিযোদ্ধা কোটা সনদ (যদি প্রযোজ্য হয়)
  • অনলাইন আবেদন ফরমের কপি

গুরুত্বপূর্ণ সতর্কতা

  • চাকরি পাওয়ার জন্য কোনো প্রকার অর্থ লেনদেনের প্রয়োজন নেই
  • ভুয়া তথ্য প্রদান, একাধিক আবেদন বা অসদাচরণ প্রমাণিত হলে আবেদন বাতিল হবে
  • প্রতারণার শিকার হলে BSTI বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে না

যোগাযোগ ও সহায়তা

  • ইমেইল: dg@bsti.gov.bd
  • ফোন: ৫৫০৩০০৫৪, ৫৫০৩০০৬৩, ৫৫০৩০০৬৯, ৫৫০৩০০৮০
  • ওয়েবসাইট: https://bsti.gov.bd
  • ঠিকানা: মান ভবন, ১১৬/ক, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

সময় থাকতে BSTI নিয়োগ ২০২৬-এর জন্য আবেদন সম্পন্ন করুন। শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে আবেদন সময়সীমার আগেই আবেদন করা উত্তম।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

সরকারি চাকরিবেসরকারি চাকরি

এইচএসসি পাশে চলমান চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ | HSC Pass Job Circular 2026

২০২৬ সালে এইচএসসি পাস করা চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুখবর। সরকারি ও...

সরকারি চাকরিবেসরকারি চাকরি

এসএসসি পাশে চলমান চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ | SSC Pass Job Circular 2026

বাংলাদেশে প্রতিবছর লক্ষ লক্ষ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। কিন্তু উচ্চশিক্ষায় যাওয়ার...

সরকারি চাকরি

এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ NTRCA Job Circular 2026

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে।...

সরকারি চাকরি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কর্তৃপক্ষ কর্তৃক ০৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখে...