জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DC Office Job Circular 2026) ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। জেলা ভিত্তিকভাবে মোট ০৩টি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এসব নিয়োগের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন পদে বিপুল সংখ্যক যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দারা অনলাইনে অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন।
এই পোস্টে আমরা প্রকাশিত সকল ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি, অনলাইন ফরম পূরণের নিয়ম, নিয়োগ পরীক্ষার তথ্য, পরীক্ষার তারিখ, ফলাফল প্রকাশ এবং প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরবো। তাহলে চলুন, All District Commissioner’s Offices Job Circular 2026 অনুযায়ী সম্পূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।
জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – সংক্ষিপ্ত তথ্য (All DC Office Job Circular 2026)
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| নিয়োগকারী প্রতিষ্ঠান | সকল জেলা প্রশাসকের কার্যালয় (DC Office, Bangladesh) |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| চলমান নিয়োগ সংখ্যা | মোট ০৩ টি জেলা ভিত্তিক নিয়োগ |
| শিক্ষাগত যোগ্যতা | ৮ম শ্রেণি / এসএসসি / এইচএসসি / স্নাতক পাশ (পদভেদে) |
| বয়সসীমা | সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর (পদ অনুযায়ী) |
| আবেদনের পদ্ধতি | অনলাইনে অথবা ডাকযোগে |
| আবেদন শুরুর সময় | আবেদন প্রক্রিয়া চলমান |
| আবেদনের শেষ তারিখ | সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী |
| সর্বশেষ আপডেট | ০৭ জানুয়ারি ২০২৬ |
দৈনিক চাকরির খবর পেতে আমাদের ওয়েবসাইট Chakrir Notice ওয়েবসাইট এর সাথেই থাকুন।আমরা আমাদের ওয়েবসাইটে জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস নতুন চাকরির ২০২৬ সহ বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর প্রকাশ করে থাকি।প্রতিনিয়ত বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইট Chakrir Notice সাথে থাকুন । নতুন নতুন নিয়োগ পাওয়া মাত্রই আমাদের ওয়েবসাইট এ আপডেট দেয়া হয় । আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে থাকা অন্যান্য চলমান সরকারি ও বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেখতে পারেন।আবেদন করার জন্য আপনার মধ্যে কি কি যোগ্যতা থাকতে হবে ও আবেদন করার পদ্ধতি এবং আবেদন করার শুরুর তারিখ , আবেদন করার শেষ তারিখ সহ সকল বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো।
জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। বিভিন্ন জেলার ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ০৪, ১২ ও ২৩ ডিসেম্বর ২০২৫ এবং ০৭ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশ করা হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনে অথবা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন গ্রহণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি, ৩১ জানুয়ারি এবং ০৭ ফেব্রুয়ারি ২০২৬ (বিজ্ঞপ্তি অনুযায়ী ভিন্ন হতে পারে)। যারা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি করতে আগ্রহী, তারা নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করতে পারবেন।
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২৬ | Moulvibazar DC Office Job Circular 2026
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে। Moulvibazar DC Office Job Circular 2026 অনুযায়ী, মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় ০৪টি পদে মোট ১৮ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি ০৭ জানুয়ারি ২০২৬ তারিখে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.moulvibazar.gov.bd এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে।
এই নিয়োগে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া ০৮ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে শুরু হবে। যারা মৌলভীবাজার ডিসি অফিসে সরকারি চাকরি করতে আগ্রহী, তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় শূন্যপদের তালিকা ২০২৬
| পদের নাম | মোট পদ | শিক্ষাগত যোগ্যতা | অতিরিক্ত যোগ্যতা | বেতন স্কেল |
|---|---|---|---|---|
| অফিস সহায়ক | ১০ জন | স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস | — | ২০তম গ্রেড: ৮,২৫০ – ২০,০১০ টাকা |
| নিরাপত্তা প্রহরী | ০৪ জন | স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস | শারীরিকভাবে সুঠামদেহী হতে হবে | ২০তম গ্রেড: ৮,২৫০ – ২০,০১০ টাকা |
| পরিচ্ছন্নতাকর্মী | ০৩ জন | স্বীকৃত বোর্ড থেকে জেএসসি বা সমমান পাস | — | ২০তম গ্রেড: ৮,২৫০ – ২০,০১০ টাকা |
| মালী | ০১ জন | স্বীকৃত বোর্ড থেকে জেএসসি বা সমমান পাস | — | ২০তম গ্রেড: ৮,২৫০ – ২০,০১০ টাকা |
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় নতুন নিয়োগ ২০২৬ – আবেদন পদ্ধতি
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী যারা যোগ্য ও আগ্রহী প্রার্থী, তারা নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে প্রার্থীদের Teletalk-এর অফিসিয়াল ওয়েবসাইট http://dcmbr.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য নিচে দেওয়া “আবেদন করুন” বাটনে ক্লিক করে আবেদন ফরম পূরণ করা যাবে।
অনলাইনে আবেদন সময়সূচি:
- আবেদন শুরু: ০৮ জানুয়ারি ২০২৬, সকাল ১০টা থেকে
- আবেদনের শেষ সময়: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ০৫টা পর্যন্ত
নির্ধারিত সময়ের মধ্যে যেসব প্রার্থী অনলাইনে আবেদন সম্পন্ন করে User ID সংগ্রহ করবেন, তারা আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ফি জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
DC Office Job Circular 2026 Download | জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস
জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস তাদের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ, ইমেজ এবং পিডিএফ ফাইল প্রকাশ করেছে। এই পোস্টে আমরা জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস–এর সম্পূর্ণ পিডিএফ যুক্ত করেছি, যাতে আপনি সহজেই তা দেখতে বা ডাউনলোড করতে পারেন। চাইলে নিচে দেওয়া লিংক থেকে বিজ্ঞপ্তির ইমেজ ও পিডিএফ ফাইল ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণও করতে পারবেন।

সিলেট জেলা প্রশাসকের কার্যালয় নতুন নিয়োগ ২০৬ সার্কুলার
আমরা আমাদের সাইটে দেশের সব সরকারি ও বেসরকারি চাকরির খবর তুলে ধরি এবং প্রতিটি জব সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। এই পোষ্টে আপনি পাবেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয় –এর সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তির সব গুরুত্বপূর্ণ তথ্য—কোন পদে কত খালি, কে আবেদন করতে পারবে, কীভাবে অনলাইনে আবেদন করবেন, পরীক্ষার তারিখ-কাজকর্ম, ফলাফল ও প্রবেশপত্র ইত্যাদি। আগ্রহী হলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন; নিচে প্রতিটি শূন্যপদ সংক্রান্ত সব বিস্তারিত দেয়া আছে।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয় ২০২৬ সালের জন্য নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জেলা প্রশাসকের অফিসিয়াল ওয়েবসাইট www.sylhet.gov.bd এবং নিয়োগ–সংক্রান্ত দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সিলেট ডিসি অফিসে ২টি পৃথক ক্যাটাগরির পদে মোট ৩ জন যোগ্য প্রার্থী নিয়োগ প্রদান করা হবে।
এই নিয়োগে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় সিলেটের অফিসিয়াল আবেদন লিংকে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে।
| পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | অতিরিক্ত/কারিগরি যোগ্যতা | বেতন স্কেল (মাসিক) |
|---|---|---|---|---|
| কম্পিউটার অপারেটর | ০১টি | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান | কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ/মিনিট গতি; সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে | ১১,০০০ – ২৬,৫৯০ টাকা |
| সার্টিফিকেট সহকারী | ০২টি | স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ | কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটার কম্পোজে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ/মিনিট গতি | ৯,৩০০ – ২২,৪৯০ টাকা |
সিলেট জেলা প্রশাসকের কার্যালয় আবেদন ২০২৬
যদি আপনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থী হন, তাহলে দেরি না করে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করুন। আবেদন করার জন্য ওয়েবসাইটে প্রবেশ করুন:http://dcsylhet.teletalk.com.bd/। নিচের “আবেদন করুন” বাটনে ক্লিক করেও সরাসরি আবেদন ফরমে যেতে পারবেন।
আবেদনের সময়সীমা:
- শুরু: ৩০ ডিসেম্বর ২০২৫, সকাল ১০:০০
- শেষ: ৩১ জানুয়ারি ২০২৬, বিকেল ৫:০০
আবেদনকালে প্রাপ্ত User ID ব্যবহার করে প্রার্থীরা আবেদনপত্র সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
Sylhet DC Office Job Circular 2026 PDF Download
সিলেট জেলা প্রশাসকের কার্যালয় তাদের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ, ইমেজ এবং পিডিএফ ফাইল প্রকাশ করেছে। এই পোস্টে আমরা Sylhet DC Office Job Circular 2026 – এর সম্পূর্ণ পিডিএফ যুক্ত করেছি, যাতে আপনি সহজেই তা দেখতে বা ডাউনলোড করতে পারেন। চাইলে নিচে দেওয়া লিংক থেকে বিজ্ঞপ্তির ইমেজ ও পিডিএফ ফাইল ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণও করতে পারবেন।




হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – সংক্ষিপ্ত বিবরণ
জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি দৈনিক দিনকাল পত্রিকা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.habiganj.gov.bd-এ ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হয়। এই নিয়োগের মাধ্যমে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ০৩টি ক্যাটাগরির বিভিন্ন পদে মোট ১৩ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে।
অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হবে ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে এবং আবেদন গ্রহণ শেষ হবে ২০ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জের অফিসিয়াল টেলিটক ওয়েবসাইট dchabiganj.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
নিচে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির আওতাভুক্ত শূন্য পদসমূহের বিস্তারিত তথ্য তুলে ধরা হলো—
জেলা প্রশাসকের কার্যালয় শূন্যপদ তালিকা ২০২৬ (১৬তম গ্রেড)
| পদের নাম | মোট পদ | শিক্ষাগত যোগ্যতা | অতিরিক্ত যোগ্যতা ও দক্ষতা | বেতন স্কেল |
|---|---|---|---|---|
| অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ০৩ জন | স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস | কম্পিউটার অপারেশনে দক্ষতা, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, ডাটা এন্ট্রি ও বেসিক ট্রাবলশুটিং। টাইপিং স্পিড: বাংলায় ন্যূনতম ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ/মিনিট | ১৬তম গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা |
| হিসাব সহকারী | ০৭ জন | স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস | কম্পিউটার ব্যবহার ও অফিস অ্যাপ্লিকেশনে পারদর্শিতা, ডাটা এন্ট্রি ও বেসিক কম্পিউটার জ্ঞান। টাইপিং স্পিড: বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ/মিনিট | ১৬তম গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা |
| সার্টিফিকেট সহকারী | ০৩ জন | স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস | ওয়ার্ড, এক্সেল, প্রেজেন্টেশন, ডাটা এন্ট্রি ও কম্পিউটার ট্রাবলশুটিং সম্পর্কে দক্ষতা। টাইপিং স্পিড: বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ/মিনিট | ১৬তম গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা |
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নতুন নিয়োগ ২০২৬ – আবেদন পদ্ধতি
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী যারা যোগ্য ও আগ্রহী প্রার্থী, তারা নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে প্রার্থীদের Teletalk-এর অফিসিয়াল ওয়েবসাইট http://dcmbr.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য নিচে দেওয়া “আবেদন করুন” বাটনে ক্লিক করে আবেদন ফরম পূরণ করা যাবে।
অনলাইনে আবেদন সময়সূচি:
- আবেদন শুরু: চলমান
- আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৬, বিকেল ০৫টা পর্যন্ত
নির্ধারিত সময়ের মধ্যে যেসব প্রার্থী অনলাইনে আবেদন সম্পন্ন করে User ID সংগ্রহ করবেন, তারা আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ফি জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Download | হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় তাদের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ, ইমেজ এবং পিডিএফ ফাইল প্রকাশ করেছে। এই পোস্টে আমরা হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় –এর সম্পূর্ণ পিডিএফ যুক্ত করেছি, যাতে আপনি সহজেই তা দেখতে বা ডাউনলোড করতে পারেন। চাইলে নিচে দেওয়া লিংক থেকে বিজ্ঞপ্তির ইমেজ ও পিডিএফ ফাইল ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণও করতে পারবেন।

নতুন সকল পোস্ট
- এইচএসসি পাশে চলমান চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ | HSC Pass Job Circular 2026
- এসএসসি পাশে চলমান চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ | SSC Pass Job Circular 2026
- এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ NTRCA Job Circular 2026
- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- সকল জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – All DC Office Job Circular 2026
- ৮ম শ্রেণী পাশে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | 8 Pass Job Circular 2026

1 Comment