সরকারি চাকরি

বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ । Air Force Officer Cadet Job Circular 2026

বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinairforce.baf.mil.bd এবং দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে।

এবারের নিয়োগে অফিসার ক্যাডেট পদে বিপুল সংখ্যক যোগ্য নারী ও পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এই পোস্টে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী আবেদন যোগ্যতা, অনলাইন আবেদন প্রক্রিয়া, নির্বাচন পদ্ধতি, পরীক্ষার সময়সূচি, প্রবেশপত্র ডাউনলোড ও ফলাফল সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। চলুন তাহলে Air Force Officer Cadet Job Circular 2026 সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।

বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে

বিষয়সমূহবিস্তারিত তথ্য
প্রতিষ্ঠানের নামবাংলাদেশ বিমান বাহিনী
নিয়োগের নামঅফিসার ক্যাডেট নিয়োগ ২০২৬
নিয়োগ প্রকাশের তারিখ২৬ ডিসেম্বর ২০২৫ ও ০৯ জানুয়ারি ২০২৬
চলমান নিয়োগ সংখ্যা০২ টি
পদের ধরনঅফিসার ক্যাডেট (বিভিন্ন শাখা)
মোট পদ সংখ্যাঅসংখ্য
চাকরির ক্যাটাগরিসরকারি চাকরি
প্রার্থীর বয়সসীমা১৬ থেকে ৩২ বছর (পদভেদে প্রযোজ্য)
শিক্ষাগত যোগ্যতাএসএসসি / এইচএসসি / স্নাতক বা সমমান (পদ অনুযায়ী)
আবেদন শুরুর তারিখ০১ জানুয়ারি ও ১১ জানুয়ারি ২০২৬
আবেদন শেষ তারিখ২৫ মার্চ ২০২৬
আবেদনের মাধ্যমঅনলাইন
অনলাইন আবেদন লিংকhttps://joinairforce.baf.mil.bd/apply
অফিসিয়াল ওয়েবসাইটhttps://joinairforce.baf.mil.bd
নিয়োগ বিজ্ঞপ্তির উৎসবাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট

দৈনিক চাকরির খবর পেতে আমাদের ওয়েবসাইট Chakrir Notice ওয়েবসাইট এর সাথেই থাকুন।আমরা আমাদের ওয়েবসাইটে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নতুন চাকরির ২০২৬ সহ বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর প্রকাশ করে থাকি।প্রতিনিয়ত বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইট Chakrir Notice সাথে থাকুন । নতুন নতুন নিয়োগ পাওয়া মাত্রই আমাদের ওয়েবসাইট এ আপডেট দেয়া হয় । আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে থাকা অন্যান্য চলমান সরকারি ও বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেখতে পারেন।আবেদন করার জন্য আপনার মধ্যে কি কি যোগ্যতা থাকতে হবে ও আবেদন করার পদ্ধতি এবং আবেদন করার শুরুর তারিখ , আবেদন করার শেষ তারিখ সহ সকল বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো।

বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নতুন সার্কুলার ২০২৬

বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করা হয়েছে। অফিসার ক্যাডেট (ডিই ২০২৬বি / SPSSC 2026B কোর্স) নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট www.joinairforce.baf.mil.bd এবং দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ০৯ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত হয়।

এই নিয়োগে যোগ্য নারী ও পুরুষ প্রার্থীদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম পূরণ করে অফিসার ক্যাডেট পদে অংশগ্রহণ করতে পারবেন।

এই পোস্টে বাংলাদেশ বিমান বাহিনীর SPSSC 2026B কোর্স নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন যোগ্যতা, অনলাইন আবেদন প্রক্রিয়া, বাছাই ও নিয়োগ পরীক্ষার পদ্ধতি সহ প্রয়োজনীয় সব তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। চলুন তাহলে Air Force Officer Cadet SPSSC 2026B Course Circular 2026 সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।

বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ ২০২৬ (DE ও SPSSC কোর্স)

বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদানের সুবর্ণ সুযোগ এসেছে। বিমান বাহিনীর DE 2026B এবং SPSSC 2026B কোর্সের আওতায় বিভিন্ন শাখায় যোগ্য নারী ও পুরুষ প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

কোর্স ও শাখাসমূহ

  • স্বল্পমেয়াদী কমিশন (DE 2026B): ইঞ্জিনিয়ারিং, এটিসি (ATC), এডিডব্লিউসি (ADWC), লিগ্যাল এবং মিটিওরোলোজি শাখা
  • বিশেষ স্বল্পমেয়াদী কমিশন (SPSSC 2026B): শিক্ষা শাখা (পদার্থ বিজ্ঞান)
  • সম্ভাব্য যোগদানের তারিখ: ২৩ জুন ২০২৬

শিক্ষাগত যোগ্যতা (শাখাভিত্তিক)

  • ইঞ্জিনিয়ারিং শাখা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে (চতুর্থ বিষয় বাদে) ন্যূনতম GPA 4.50 থাকতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি এবং ন্যূনতম CGPA 3.00 (৪.০০ এর মধ্যে) আবশ্যক।
  • এটিসি / এডিডব্লিউসি / মিটিওরোলোজি: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে GPA 4.50 থাকতে হবে। পদার্থ বা গণিত বিষয়ে বিএসসি ডিগ্রি এবং ন্যূনতম CGPA 3.00 প্রয়োজন।
  • লিগ্যাল শাখা: আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং উভয় ক্ষেত্রেই ন্যূনতম CGPA 3.00 থাকতে হবে।
  • শিক্ষা (পদার্থ বিজ্ঞান): এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম GPA 4.00 এবং পদার্থ বিজ্ঞানে স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তরে CGPA 3.00 থাকতে হবে।

অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা

  • নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে
  • বৈবাহিক অবস্থা: অবিবাহিত ও বিবাহিত উভয়েই আবেদন করতে পারবেন
  • বয়সসীমা (২৩ জুন ২০২৬ অনুযায়ী):
    • DE 2026B কোর্স: ২০–৩০ বছর
    • SPSSC 2026B কোর্স: ২১–৩৫ বছর
  • উচ্চতা: পুরুষ কমপক্ষে ৬৪ ইঞ্চি, মহিলা কমপক্ষে ৬২ ইঞ্চি
  • বুকের মাপ:
    • পুরুষ: কমপক্ষে ৩২ ইঞ্চি (প্রসারণ ২ ইঞ্চি)
    • মহিলা: কমপক্ষে ২৮ ইঞ্চি (প্রসারণ ২ ইঞ্চি)

বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে অনলাইনে আবেদন করার নিয়ম

বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু করতে প্রথমে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে “আবেদন করুণ ” অপশনে ক্লিক করতে হবে।

এরপর নির্দেশনা অনুসরণ করে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে এবং আবেদন ফি বাবদ ১,০০০ টাকা পরিশোধ করতে হবে। ফি প্রদান শেষে নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নম্বরে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে।

প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইটে লগইন করে অনলাইন আবেদন ফরম সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন হলে পূরণকৃত ফরমটি প্রিন্ট করে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আবেদনের সময়সূচি:

  • আবেদন শুরুর সময়: ১১ জানুয়ারি ২০২৬ সকাল ১০:০০ টা
  • আবেদন শেষ সময়: ২৫ মার্চ ২০২৬ বিকেল ০৫:০০ টা পর্যন্ত (শর্ত প্রযোজ্য)
  • আবেদন ফি: ১,০০০ টাকা

    বিশেষ সুযোগ ও সুবিধা

    • প্রশিক্ষণকালীন মাসিক সম্মানী ১০,০০০ টাকা
    • উচ্চশিক্ষা ও বিদেশে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ
    • নিরাপদ ও সুন্দর পরিবেশে আবাসনের সুবিধা
    • সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ
    • জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সম্ভাবনা
    • বাংলাদেশ বিমান বাহিনী হাসপাতালে আধুনিক চিকিৎসা সুবিধা

    Air Force Officer Cadet Job Circular 2026 PDF Download | বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট

    বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট তাদের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ, ইমেজ এবং পিডিএফ ফাইল প্রকাশ করেছে। এই পোস্টে আমরা বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট–এর সম্পূর্ণ পিডিএফ যুক্ত করেছি, যাতে আপনি সহজেই তা দেখতে বা ডাউনলোড করতে পারেন। চাইলে নিচে দেওয়া লিংক থেকে বিজ্ঞপ্তির ইমেজ ও পিডিএফ ফাইল ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণও করতে পারবেন।

    বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি

    বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে আবেদনের অযোগ্যতার কারণসমূহ

    নিম্নোক্ত যেকোনো শর্ত প্রযোজ্য হলে প্রার্থী বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে আবেদন করতে পারবেন না—

    • সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বা অন্য কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত, অপসারিত অথবা স্বেচ্ছায় অবসরপ্রাপ্ত হলে
    • গত পাঁচ বছরের মধ্যে আইএসএসবি পরীক্ষায় দুইবার Cooled Out অথবা দুইবার Rejected হলে
      (তবে একবার Cooled Out এবং একবার Rejected হলে আবেদন করা যাবে)
    • কোনো ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে
    • কেন্দ্রীয় মেডিকেল বোর্ড (CMB) বা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত হলে

    বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে অনলাইনে আবেদন প্রক্রিয়া

    আগ্রহী ও যোগ্য প্রার্থীদের বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট
    https://joinairforce.baf.mil.bd
    এ প্রবেশ করে “Apply Now” অপশনে ক্লিক করতে হবে।

    এরপর নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন করে আবেদন ফি বাবদ ১,০০০ টাকা পরিশোধ করতে হবে। ফি পরিশোধ শেষে নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে।

    প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত পরীক্ষার তারিখগুলোর মধ্য থেকে যেকোনো একটি তারিখ নির্বাচন করে আবেদন করতে হবে।
    রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে Login করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

    চূড়ান্তভাবে সাবমিট করার আগে আবেদনকারীরা ফরমটি ভালোভাবে যাচাই করার সুযোগ পাবেন। সব তথ্য সঠিক আছে নিশ্চিত হওয়ার পরেই আবেদনপত্র Final Submit করতে হবে।

    সাবমিট সম্পন্ন হলে আবেদনকারী আবেদনপত্র ও প্রবেশপত্র Download করতে পারবেন।

    যদি কোনো আবেদনকারী ২৪ ঘণ্টার মধ্যে ইউজার আইডি ও পাসওয়ার্ড না পান, তাহলে আবেদনকৃত ই-মেইল ঠিকানা থেকে পেমেন্ট ইনভয়েস/প্রমাণ সংযুক্ত করে
    helpdesk@baf.mil.bd
    এ ই-মেইল করতে হবে।

    প্রাথমিক লিখিত পরীক্ষার দিনে আবেদনপত্রের প্রিন্ট কপি, ছবি ও প্রয়োজনীয় সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।

    বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নির্বাচন পদ্ধতি

    নিয়োগ প্রক্রিয়া নিম্নোক্ত ধাপে সম্পন্ন হবে-

    • প্রাথমিক লিখিত পরীক্ষা
    • প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা
    • প্রাথমিক মৌখিক পরীক্ষা
    • আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (ISSB / SSB)
    • কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ (CMB) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা
    • ক্যাডেট ফাইনাল সিলেকশন বোর্ড (CFSB)

    বিশেষ দ্রষ্টব্য:
    পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, ব্যাগসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ।

    বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলি

    পরীক্ষার দিনে প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রসহ নিম্নোক্ত কাগজপত্র সঙ্গে আনতে হবে—

    • সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, নম্বরপত্র ও প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি
    • নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ
      (ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর বা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত এবং সনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত থাকতে হবে)
    • সদ্য তোলা ১২ কপি পাসপোর্ট সাইজ ও ৪ কপি স্ট্যাম্প সাইজ সত্যায়িত ছবি
      (ল্যাব প্রিন্ট আবশ্যক; পুরুষ প্রার্থীদের কলারসহ শার্ট পরিহিত ছবি হতে হবে)
    • বর্তমান বা সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ
    • চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতিপত্র (NOC)
    • জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি
    • সমমান শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটির সনদের সত্যায়িত কপি

    হেল্পলাইন ও যোগাযোগ

    অনলাইনে আবেদন সংক্রান্ত যেকোনো সমস্যায় যোগাযোগ করুন—

    • হেল্পলাইন নম্বর: 01769-990880
      (সময়: সকাল ০৮:০০ টা – বিকেল ০৩:০০ টা)
    • ই-মেইল: helpdesk@baf.mil.bd
    • ফেসবুক পেজ: facebook.com/baf.mil.bd
    • অফিসিয়াল ওয়েবসাইট: https://joinairforce.baf.mil.bd

    ঠিকানা:
    রিক্রুটমেন্ট পরিদপ্তর, বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস।
    বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন—
    বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা–১২১৫।

    Leave a comment

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Related Articles

    সরকারি চাকরি

    ময়মনসিংহ ক্যান্টনমেন্ট বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

    ময়মনসিংহ ক্যান্টনমেন্ট বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Mymensingh Cantonment Board MCB Job Circular...

    সরকারি চাকরিবেসরকারি চাকরি

    এইচএসসি পাশে চলমান চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ | HSC Pass Job Circular 2026

    ২০২৬ সালে এইচএসসি পাস করা চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুখবর। সরকারি ও...

    সরকারি চাকরিবেসরকারি চাকরি

    এসএসসি পাশে চলমান চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ | SSC Pass Job Circular 2026

    বাংলাদেশে প্রতিবছর লক্ষ লক্ষ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। কিন্তু উচ্চশিক্ষায় যাওয়ার...

    সরকারি চাকরি

    এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ NTRCA Job Circular 2026

    বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে।...