বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) নন-ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। ৩০ নভেম্বর ২০২৫ তারিখে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং বিভিন্ন জাতীয় দৈনিকে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এবার নন-ক্যাডার ক্যাটাগরিতে মোট ৫টি পদে ২৪ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে।
বিপিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) কর্তৃক প্রকাশিত এই সার্কুলার অনুযায়ী আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর ১২:০০ টায়।
এই পোস্টে আমরা পিএসসির নন-ক্যাডার নিয়োগ ২০২৫–এর আবেদন যোগ্যতা থেকে শুরু করে অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়ম, নিয়োগ পরীক্ষার ধাপ, পরীক্ষা গ্রহণের সময়সূচি, ফলাফল প্রকাশ এবং প্রবেশপত্র ডাউনলোড—সবকিছুর বিস্তারিত তথ্য তুলে ধরেছি।
তাহলে চলুন, Sorkari Kormo Commission BPSC Non Cadre Job Circular 2025–এর সম্পূর্ণ তথ্য এক নজরে জেনে নিই।
BPSC Non Cadre Job Circular 2025 – সারসংক্ষেপ
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| নিয়োগকারী সংস্থা | বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) |
| সংস্থার ধরন | সরকারি প্রতিষ্ঠান |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| চাকরির প্রকৃতি | স্থায়ী (Permanent Govt Job) |
| জব ক্যাটাগরি | ৩ + ৫টি ক্যাটাগরি |
| মোট শূন্যপদ | ৬ + ২৪ = ৩০ জন |
| শিক্ষাগত যোগ্যতা | সার্কুলার অনুযায়ী; পদভেদে ভিন্ন |
| লিঙ্গ | নারী ও পুরুষ উভয়ই |
| অভিজ্ঞতা | নতুন ও অভিজ্ঞ উভয় প্রার্থী আবেদনযোগ্য |
| বয়সসীমা | ১ আগস্ট ২০২৫ তারিখে: সাধারণ ১৮–৩২ বছর / কিছু পদের জন্য ১৮–৩৫ বছর |
| বেতন স্কেল | ১৬,০০০ টাকা – ৬৯,৮৫০ টাকা |
| আবেদনের মাধ্যম | অনলাইনে আবেদন: https://bpsc.teletalk.com.bd |
| আবেদন ফি | ২০০ টাকা |
| ফি জমা পদ্ধতি | টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস |
| প্রকাশের তারিখ | ৩০ নভেম্বর ২০২৫ |
| আবেদন শুরু | ১৪ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:০০টা |
| আবেদন শেষ | ১৩ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬:০০টা |
| অফিশিয়াল ওয়েবসাইট | https://bpsc.gov.bd |
দৈনিক চাকরির খবর পেতে আমাদের ওয়েবসাইট Chakrir Notice ওয়েবসাইট এর সাথেই থাকুন।আমরা আমাদের ওয়েবসাইটে সরকারি কর্ম কমিশন নন ক্যাডারে নতুন চাকরির ২০২৫ সহ বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর প্রকাশ করে থাকি।প্রতিনিয়ত বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইট Chakrir Notice সাথে থাকুন । নতুন নতুন নিয়োগ পাওয়া মাত্রই আমাদের ওয়েবসাইট এ আপডেট দেয়া হয় । আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে থাকা অন্যান্য চলমান সরকারি ও বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেখতে পারেন।আবেদন করার জন্য আপনার মধ্যে কি কি যোগ্যতা থাকতে হবে ও আবেদন করার পদ্ধতি এবং আবেদন করার শুরুর তারিখ , আবেদন করার শেষ তারিখ সহ সকল বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো।
সরকারি কর্ম কমিশন নন ক্যাডারে নিয়োগ ২০২৫ সার্কুলার
আমরা আমাদের সাইটে দেশের সব সরকারি ও বেসরকারি চাকরির খবর তুলে ধরি এবং প্রতিটি জব সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। এই পোষ্টে আপনি পাবেন সরকারি কর্ম কমিশন নন ক্যাডারে–এর সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তির সব গুরুত্বপূর্ণ তথ্য—কোন পদে কত খালি, কে আবেদন করতে পারবে, কীভাবে অনলাইনে আবেদন করবেন, পরীক্ষার তারিখ-কাজকর্ম, ফলাফল ও প্রবেশপত্র ইত্যাদি। আগ্রহী হলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন; নিচে প্রতিটি শূন্যপদ সংক্রান্ত সব বিস্তারিত দেয়া আছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় ২০২৫ সালের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) পদে ৯ম থেকে ১৩তম গ্রেডে জনবল নিয়োগের জন্য নতুন নন-ক্যাডার সার্কুলার প্রকাশ করেছে। ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী নন-ক্যাডার ক্যাটাগরির অধীনে মোট ৫টি ভিন্ন ক্যাটাগরিতে ২৪ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।
এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর ১২:০০ টায় এবং আবেদন গ্রহণের শেষ সময় ১৩ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা ৬:০০টা। আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন—এর জন্য ভিজিট করতে হবে পিএসসির নির্ধারিত ওয়েবসাইট bpsc.teletalk.com.bd।
২০২৫ সালের এই নন-ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ২৪টি শূন্যপদের যোগ্যতা, আবেদন নির্দেশিকা, গ্রেড, বয়সসীমা ও অন্যান্য তথ্য নিচের বিস্তারিত অংশে তুলে ধরা হয়েছে।
BPSC Non-Cadre (পরীক্ষা নিয়ন্ত্রক) পদসমূহ
| বিষয় | তথ্য |
|---|---|
| প্রতিষ্ঠান | বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) |
| পদের ধরন | পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) |
| মোট ক্যাটাগরি | ০৫টি পদ |
| মোট শূন্যপদ | ২৪ জন |
বিস্তারিত পদসংখ্যা
| ক্রমিক নং | পদের নাম | পদসংখ্যা |
|---|---|---|
| ১ | সহকারী স্থপতি | ০৮ জন |
| ২ | সহকারী কম্পিউটার প্রোগ্রামার | ০১ জন |
| ৩ | গণসংযোগ কর্মকর্তা / এমও,সি | ০১ জন |
| ৪ | হিসাব রক্ষণ কর্মকর্তা | ০১ জন |
| ৫ | সহকারী সাইফার কর্মকর্তা / সহকারী কনস্যুলার কর্মকর্তা | ১৩ জন |
সরকারি কর্ম কমিশন নন ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – আবেদন করুন এখনই
যদি আপনি সরকারি কর্ম কমিশন নন ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থী হন, তাহলে দেরি না করে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করুন। আবেদন করার জন্য ওয়েবসাইটে প্রবেশ করুনঃ https://bpsc.teletalk.com.bd। নিচের “আবেদন করুন” বাটনে ক্লিক করেও সরাসরি আবেদন ফরমে যেতে পারবেন।
আবেদনের সময়সীমা:
- শুরু: ১৪ ডিসেম্বর ২০২৫, সকাল ১০:০০
- শেষ: ১৩ জানুয়ারি ২০২৬, বিকেল ৫:০০
BPSC Non Cadre Job Circular 2025 PDF Download | সরকারি কর্ম কমিশন নন ক্যাডারে
সরকারি কর্ম কমিশন নন ক্যাডারে তাদের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ, ইমেজ এবং পিডিএফ ফাইল প্রকাশ করেছে। এই পোস্টে আমরা BPSC Non Cadre Job Circular 2025–এর সম্পূর্ণ পিডিএফ যুক্ত করেছি, যাতে আপনি সহজেই তা দেখতে বা ডাউনলোড করতে পারেন। চাইলে নিচে দেওয়া লিংক থেকে বিজ্ঞপ্তির ইমেজ ও পিডিএফ ফাইল ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণও করতে পারবেন।







নতুন সকল পোস্ট
- যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-DYD Job Circular 2026
- জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BMET Job Circular 2026
- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- এসএসসি পাশে চলমান চাকরির বিজ্ঞপ্তি ২০২৬
- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (CPA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – CPA Govt Job Circular 2026
- এইচএসসি পাশে চলমান চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ HSC Pass Job Circular 2026
বিপিএসসি নন-ক্যাডার নিয়োগের আবেদন করার শর্তাবলি
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) কর্তৃক প্রকাশিত নন-ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫–এ আবেদন করার আগে প্রার্থীদের যোগ্যতা, আবেদন পদ্ধতি, ফি জমা, প্রবেশপত্র ডাউনলোড এবং পরীক্ষার নিয়মাবলী সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে বিজ্ঞপ্তির আলোকে সম্পূর্ণ তথ্য সহজভাবে তুলে ধরা হলো।
আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত
১. শিক্ষাগত যোগ্যতা
জেএসসি, এসএসসি, স্নাতক, বি.এসসি ইঞ্জিনিয়ারিং অথবা স্নাতকোত্তর/সমমান ডিগ্রিধারী প্রার্থীরা পদ অনুযায়ী আবেদন করতে পারবেন।
২. বয়সসীমা
০১ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮–৩২ বছর হতে হবে। (পদ/কোটা অনুযায়ী অতিরিক্ত বয়সসীমা প্রযোজ্য হতে পারে)
৩. অভিজ্ঞতা
অভিজ্ঞ ও অভিজ্ঞতাহীন—উভয় ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন (পদ অনুযায়ী প্রয়োজন হবে)।
৪. জাতীয়তা
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
৫. জেলা কোটা
সব জেলার প্রার্থীরাই আবেদন করার সুযোগ পাবেন, যদি বিজ্ঞপ্তিতে ভিন্ন কিছু উল্লেখ না থাকে।
৬. অন্যান্য যোগ্যতা
প্রতিটি পদের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে বর্ণিত অতিরিক্ত শর্তসমূহ পূরণ করা বাধ্যতামূলক।
বিপিএসসি নন-ক্যাডার অনলাইনে আবেদন করার নিয়ম
আবেদন করতে হবে bpsc.teletalk.com.bd অথবা www.bpsc.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে।
অনলাইন আবেদন ধাপসমূহ
১. প্রবেশ করুন: http://bpsc.teletalk.com.bd
২. “Non Cadre Online Application (1st/2nd Class Post)” অপশন নির্বাচন করুন।
৩. “Circulars” এ ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি সিলেক্ট করুন।
৪. পদের নাম নির্বাচন করে “Apply” বাটনে ক্লিক করুন।
৫. আবেদন ফরম (BPSC Form-5A) পূরণ করুন।
৬. তথ্য সঠিকভাবে যাচাই করে সাবমিট করুন।
আবেদন করার আগে সাইটে থাকা নির্দেশিকা ফাইলটি ডাউনলোড করে ভালোভাবে পড়া বাধ্যতামূলক।
আবেদন ফি জমাদানের নিয়ম (SMS এর মাধ্যমে)
অনলাইনে আবেদন সফলভাবে সাবমিট হলে Applicant’s Copy–তে একটি User ID পাওয়া যাবে।
এই User ID ব্যবহার করে Teletalk Pre-paid সিম থেকে ২টি SMS পাঠিয়ে ফি জমা দিতে হবে।
সরকারি আবাসন পরিদপ্তর নিয়োগে আবেদন ফি
- ৯ম গ্রেড বা তদুর্ধ্ব: ২২৩ টাকা
- ১০ম গ্রেড: ২২৩ টাকা
- ১১ম ও ১২ম গ্রেড: ১৬৮ টাকা
- অন্যান্য গ্রেড: ৫৬০ টাকা
SMS পাঠানোর নিয়ম
প্রথম SMS
BPSC <User ID>
Send to 16222
প্রত্যুত্তর SMS-এ একটি PIN নম্বর পাওয়া যাবে।
দ্বিতীয় SMS
BPSC YES <PIN>
Send to 16222
এই SMS সফল হলে একটি Password পাওয়া যাবে।
User ID + Password পরবর্তীতে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোডে ব্যবহার হবে।
SMS হারিয়ে গেলে পুনরুদ্ধারের নিয়ম
User ID জানা থাকলে
BPSC HELP <User ID>
Send to 16222
PIN জানা থাকলে
BPSC HELP PIN <PIN Number>
Send to 16222
প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড
যারা আবেদন ও ফি জমা সঠিকভাবে সম্পন্ন করবেন, তাদেরকে SMS এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের তথ্য পাঠানো হবে।
প্রবেশপত্র পেতে ভিজিট করুন:
http://bpsc.teletalk.com.bd
User ID ও Password ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট নিতে হবে।
লিখিত ও মৌখিক—উভয় পরীক্ষার সময় এটি প্রদর্শন বাধ্যতামূলক।
নন-ক্যাডার নিয়োগ পরীক্ষার ধাপ
১. লিখিত পরীক্ষা
২. মৌখিক পরীক্ষা
৩. কম্পিউটার দক্ষতা পরীক্ষা (পদ অনুযায়ী)
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
মৌখিক পরীক্ষায় আনতে হবে যেসব কাগজপত্র
- সকল শিক্ষাগত সনদের মূল কপি
- নাগরিকত্ব সনদ
- প্রযোজ্য ক্ষেত্রে প্রতিবন্ধী সনদ
- মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে প্রমাণপত্র
- চরিত্র সনদ
- জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ
- Applicant’s Copy
- সকল নথির ১ কপি সত্যায়িত ফটোকপি (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার সীল ও স্বাক্ষরসহ)
পরীক্ষার সময়সূচি
পরীক্ষার তারিখ, স্থান ও সময় SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
তাছাড়া অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে:
হেল্পলাইন
আবেদনকালে কোনো সমস্যা হলে নিচের মাধ্যমে যোগাযোগ করতে পারবেনঃ
- টেলিটক হেল্পলাইন: ১২১
- ই-মেইল: vas.query@teletalk.com.bd
- ফেসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk
- ওয়েবসাইট: www.bpsc.gov.bd
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যার প্রধান দায়িত্ব হলো সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা। সরকারি চাকরির পদোন্নতি, বদলি, শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত সিদ্ধান্তেও সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।