এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ NGOAB Job Circular 2026

এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ NGOAB Job Circular 2026 – এনজিও বিষয়ক ব্যুরো (NGO Affairs Bureau) কর্তৃক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করা হয়েছে। সরকারি এই প্রতিষ্ঠানে ০৪টি ভিন্ন ক্যাটাগরির পদে মোট ০৯ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তিটি ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকা এবং এনজিও বিষয়ক ব্যুরোর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। অনলাইন আবেদন শুরু হবে ১৯ জানুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ০৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত

এই পোস্টে আমরা এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়ম, নিয়োগ পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার তারিখ, ফলাফল প্রকাশ এবং প্রবেশপত্র ডাউনলোডসহ প্রয়োজনীয় সকল তথ্য বিস্তারিতভাবে তুলে ধরব। তাহলে চলুন, NGO AB Job Circular 2026 সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।

এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষিপ্ত

বিষয়বিস্তারিত তথ্য
নিয়োগকারী সংস্থাএনজিও বিষয়ক ব্যুরো (NGO Affairs Bureau)
সংস্থার ধরনসরকারি প্রতিষ্ঠান
চাকরির প্রকৃতিসরকারি চাকরি (অস্থায়ী)
পদ সংখ্যামোট ০৪টি ক্যাটাগরি
মোট শূন্যপদ০৯ জন
আবেদনকারীর লিঙ্গনারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
শিক্ষাগত যোগ্যতাএসএসসি / এইচএসসি / স্নাতক বা সমমান (পদভেদে)
অভিজ্ঞতানতুন ও অভিজ্ঞ প্রার্থী উভয়েই যোগ্য
বয়স সীমা১৮ – ৩২ বছর (১৯ জানুয়ারি ২০২৬ অনুযায়ী)
বেতন স্কেল৮,২৫০/- থেকে ২৩,৪৯০/- টাকা
বেতন গ্রেড১৩, ১৫, ১৬ ও ২০তম গ্রেড
আবেদন পদ্ধতিঅনলাইনে
আবেদন ওয়েবসাইটhttps://ngoab.teletalk.com.bd
আবেদন ফি৫৬/- ও ১১২/- টাকা (পদভেদে)
ফি প্রদানের মাধ্যমটেলিটক প্রিপেইড মোবাইল SMS
সার্কুলার প্রকাশ১৬ জানুয়ারি ২০২৬
বিজ্ঞপ্তি জারি১৫ জানুয়ারি ২০২৬
প্রকাশিত পত্রিকাদৈনিক যুগান্তর (ই-পেপার)
আবেদন শুরুর তারিখ১৯ জানুয়ারি ২০২৬ সকাল ১০:০০
আবেদন শেষ তারিখ০৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০০
অফিসিয়াল ওয়েবসাইটhttps://ngoab.gov.bd

প্রতিদিন নতুন নতুন চাকরির সর্বশেষ আপডেট পেতে আমাদের ওয়েবসাইট Chakrirnotice এর সাথেই থাকুন । আমরা আমাদের ওয়েবসাইটে এনজিও বিষয়ক ব্যুরো এর নতুন চাকরি ২০২৬ সহ বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর প্রকাশ করে থাকি । আপনি যদি প্রতিনিয়তই বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির সর্বশেষ আপডেট পেতে চান তাহলে আমাদের অফিশিয়াল ফেইসবুক পেজ এর সাথে যুক্ত হওয়ার পরামর্শ থাকল । নতুন নতুন নিয়োগ পাওয়া মাত্রই আমাদের ওয়েবসাইট এ আপডেট দেয়া হয় । আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে থাকা অন্যান্য চলমান সরকারি ও বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেখতে পারেন। এই পোষ্টে আমারা এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগের আবেদন করার জন্য আপনার মধ্যে কি কি যোগ্যতা থাকতে হবে ও আবেদন করার পদ্ধতি এবং আবেদন শুরুর তারিখ , আবেদন করার শেষ তারিখ সহ সকল বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো ।

এনজিও বিষয়ক ব্যুরো চাকরি ২০২৬

এনজিও বিষয়ক ব্যুরো চাকরির বিজ্ঞপ্তিটি দৈনিক যুগান্তর পত্রিকা ও www.ngoab.gov.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এই নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি ০৪টি পদে মোট ০৯ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এবং ngoab.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন গ্রহণ শুরু হবে ১৯ জানুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ০৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

NGOAB Job Circular 2026 – পদভিত্তিক যোগ্যতা ও বেতন তথ্য
ক্রমিকপদের নামশূন্যপদ সংখ্যাশিক্ষাগত যোগ্যতাঅতিরিক্ত যোগ্যতা ও দক্ষতাবেতন স্কেল (গ্রেড)
সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর০১ জনস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি (ন্যূনতম ২য় শ্রেণি / সমমানের CGPA)সাঁটলিপি গতি: বাংলায় মিনিটে ৫০ শব্দ, ইংরেজিতে মিনিটে ৮০ শব্দ। কম্পিউটার টাইপিং: বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ১১,০০০ – ২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড)
ড্রাইভার০১ জনন্যূনতম অষ্টম শ্রেণি পাশবৈধ হালকা/ভারী যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালনায় বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন৯,৭০০ – ২৩,৪৯০ টাকা (১৫তম গ্রেড)
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক০৩ জনস্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান (ন্যূনতম ২য় বিভাগ / সমমানের GPA)কম্পিউটার মুদ্রাক্ষরের গতি: বাংলায় মিনিটে ২০ ও ইংরেজিতে মিনিটে ২০ শব্দ৯,৩০০ – ২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)
অফিস সহায়ক০৩ জনস্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণপ্রযোজ্য নয়৮,২৫০ – ২০,০১০ টাকা (২০তম গ্রেড)

এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – আবেদন প্রক্রিয়া

এনজিও বিষয়ক ব্যুরো (NGO Affairs Bureau) কর্তৃক প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এ আবেদন করতে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে

প্রার্থীদেরকে কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে ngoab.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করার জন্য প্রয়োজনীয় লিংক নিচে দেওয়া “আবেদন করুন” বাটনে ক্লিক করলেই পাওয়া যাবে।

  • আবেদন শুরুর তারিখ: ১৯ জানুয়ারি ২০২৬, সকাল ১০:০০ টা
  • আবেদন শেষ তারিখ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ০৫:০০ টা

নির্ধারিত সময়সীমা অতিক্রম করার পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তাই আগ্রহী প্রার্থীদের সময়মতো আবেদন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

NGOAB Job Circular 2026 PDF Download | এনজিও বিষয়ক ব্যুরো

এনজিও বিষয়ক ব্যুরো তাদের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ, ইমেজ এবং পিডিএফ ফাইল প্রকাশ করেছে। এই পোস্টে আমরা এনজিও বিষয়ক ব্যুরো–এর সম্পূর্ণ পিডিএফ যুক্ত করেছি, যাতে আপনি সহজেই তা দেখতে বা ডাউনলোড করতে পারেন। চাইলে নিচে দেওয়া লিংক থেকে বিজ্ঞপ্তির ইমেজ ও পিডিএফ ফাইল ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণও করতে পারবেন।


প্রকাশের সূত্র:দৈনিক যুগান্তর ১৬ জানুয়ারি ২০২৬ ইং।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে: ১৬ জানুয়ারি ২০২৬

আবেদনের শেষ সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত

আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে 👉 এখানে ক্লিক করুন


এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ ২০২৬ – আবেদন শর্ত ও বিস্তারিত তথ্য

এনজিও বিষয়ক ব্যুরো (NGO Affairs Bureau) কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এ আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য আবেদন সংক্রান্ত শর্তাবলি ও প্রক্রিয়া ভালোভাবে জানা অত্যন্ত জরুরি। আবেদন করার আগে প্রার্থীকে অবশ্যই নির্ধারিত যোগ্যতা, বয়সসীমা এবং আবেদন নিয়মাবলি ভালোভাবে পর্যালোচনা করতে হবে।

নিচে এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ সার্কুলার ২০২৬ অনুযায়ী বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

আবেদনকারীর যোগ্যতা ও শর্তাবলি

শিক্ষাগত যোগ্যতা

জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক, বি.এসসি ইঞ্জিনিয়ারিং অথবা স্নাতকোত্তর কিংবা সমমানের ডিগ্রিধারী প্রার্থীরা পদভেদে আবেদন করতে পারবেন।

বয়সসীমা
  • বয়স গণনা করা হবে ১৯ জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী
  • প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে
অভিজ্ঞতা
  • নতুন ও অভিজ্ঞ—উভয় ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন
  • কিছু পদে অভিজ্ঞতা প্রযোজ্য হতে পারে (বিজ্ঞপ্তি অনুযায়ী)
অন্যান্য শর্ত
  • সংশ্লিষ্ট পদের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত অতিরিক্ত যোগ্যতা পূরণ করতে হবে
  • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে
  • সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন

এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগে অনলাইনে আবেদন করার নিয়ম

এনজিও বিষয়ক ব্যুরো চাকরিতে আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে। অন্য কোনো পদ্ধতিতে আবেদন গ্রহণযোগ্য নয়।

অনলাইনে আবেদন করার ধাপসমূহ:

  • ভিজিট করুন http://ngoab.teletalk.com.bd
  • “Application Form” অপশনে ক্লিক করুন
  • পছন্দের পদ নির্বাচন করুন
  • “Next” বাটনে ক্লিক করুন
  • alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হলে “Yes”, না হলে “No” নির্বাচন করুন
  • আবেদন ফরমটি পূরণ করুন
  • সাম্প্রতিক রঙিন ছবি (300×300 px) ও স্বাক্ষর (300×80 px) আপলোড করুন
  • সব তথ্য যাচাই করে “Submit” বাটনে ক্লিক করুন
  • সফলভাবে আবেদন সম্পন্ন হলে Applicant’s Copy ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করুন

আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি (SMS এর মাধ্যমে)

অনলাইনে আবেদন সম্পন্ন হলে Applicant’s Copy তে একটি User ID পাওয়া যাবে। এই User ID ব্যবহার করে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদন ফি
  • ক্রমিক ০১–০৩ নং পদ: ১১২/- টাকা
  • ক্রমিক ০৪ নং পদ: ৫৬/- টাকা

ফি পরিশোধের নিয়ম (Teletalk Pre-paid SIM থেকে):

১ম SMS

NGOAB UserID

Send to 16222
উদাহরণ: NGOAB ABCDEF

২য় SMS

NGOAB Yes PIN

Send to 16222

ফি পরিশোধ সফল হলে একটি Password SMS-এর মাধ্যমে পাঠানো হবে।
User ID ও Password ভবিষ্যতে প্রবেশপত্র ডাউনলোডে প্রয়োজন হবে, তাই সংরক্ষণ করুন।

SMS পুনরুদ্ধার করার নিয়ম

User ID জানা থাকলে:
NGOAB Help UserID

Send to 16222

PIN জানা থাকলে:

NGOAB Help PIN 12345678

Send to 16222

এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

যোগ্য প্রার্থীদেরকে SMS-এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের তথ্য জানানো হবে।
অযোগ্য প্রার্থীরা কোনো SMS পাবেন না।

প্রবেশপত্র ডাউনলোড করতে হবে ngoab.teletalk.com.bd ওয়েবসাইট থেকে
User ID ও Password ব্যবহার করে।

প্রবেশপত্রে থাকবে:

  • রোল নম্বর
  • পদের নাম
  • ছবি
  • পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র

লিখিত ও মৌখিক পরীক্ষার সময় রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে

নিয়োগ পরীক্ষার ধাপসমূহ

এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ পরীক্ষা সাধারণত ৩ ধাপে অনুষ্ঠিত হবে—

  • লিখিত পরীক্ষা
  • মৌখিক (ভাইভা) পরীক্ষা
  • কম্পিউটার/দক্ষতা পরীক্ষা (পদভেদে)

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই ভাইভা পরীক্ষায় অংশ নিতে পারবেন।

ভাইভার সময় যেসব কাগজপত্র লাগবে:

  • আবেদন কপি ও প্রবেশপত্র
  • সকল শিক্ষাগত সনদের মূল কপি
  • ভোটার আইডি / জন্ম নিবন্ধন
  • চারিত্রিক সনদ
  • কোটা সনদ (যদি প্রযোজ্য হয়)

পরীক্ষার সময়সূচি

পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র সম্পর্কে প্রার্থীদেরকে যথাসময়ে SMS করা হবে।
এছাড়াও সকল আপডেট তথ্য পাওয়া যাবে www.ngoab.gov.bd ওয়েবসাইটে।

হেল্পলাইন ও যোগাযোগ

আবেদন সংক্রান্ত সহায়তা
  • টেলিটক মোবাইল থেকে ১২১ এ কল করুন
  • ই-মেইল: alljobs.query@teletalk.com.bd
  • ফেসবুক পেজ: facebook.com/alljobsbdTeletalk

যোগাযোগের সময় Subject-এ অবশ্যই লিখবেন:
Organization: NGOAB | Post Name | User ID | Contact Number

এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃপক্ষের ঠিকানা

  • প্রতিষ্ঠান: এনজিও বিষয়ক ব্যুরো
  • ফোন: ৫৫০০৭৪০৭–৯
  • ই-মেইল: naffairsb@yahoo.com
  • ওয়েবসাইট: www.ngoab.gov.bd
  • ঠিকানা: এনজিও বিষয়ক ব্যুরো, প্রধান উপদেষ্টার কার্যালয়,
    প্লট–ই–১৩/বি, আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা–১২০৭

Leave a Comment