তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Cotton Development Board Job Circular 2026 সম্প্রতি প্রকাশিত হয়েছে । এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৩৪ জন প্রার্থীকে ১০ টি ক্যাটাগরির বিভিন্ন পদে নিয়োগ প্রদান করবে ।
তুলা উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা প্রথম আলো এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইট (cdb.gov.bd)–এ ২৭ জানুয়ারি ২০২৬ খ্রি. প্রকাশ করা হয়েছে ।
বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৭ জানুয়ারি ২০২৬ এবং আবেদন গ্রহণ শেষ হবে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটে ।
নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষ উভয় প্রার্থীই তুলা উন্নয়ন বোর্ড (Cotton Development Board)-এর জন্য টেলিটক নির্ধারিত ওয়েবসাইট cdb.teletalk.com.bd–এর মাধ্যমে সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন।
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সকল তথ্য সংক্ষেপে
| বিষয় | তথ্য |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | তুলা উন্নয়ন বোর্ড |
| নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ২৬ জানুয়ারি ২০২৬ |
| চলমান নিয়োগ সংখ্যা | ০১টি বিজ্ঞপ্তি |
| পদ ক্যাটাগরি | ১০ টি |
| মোট পদ সংখ্যা | ৩৪ জন |
| বয়সসীমা | ১৮ থেকে ৩২ বছর (পদভেদে প্রযোজ্য) |
| শিক্ষাগত যোগ্যতা | এসএসসি / এইচএসসি / স্নাতক পাশ (পদ অনুযায়ী) |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
| আবেদন শুরু তারিখ | ২৭ জানুয়ারি ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | cdb.gov.bd |
| নিয়োগ বিজ্ঞপ্তির উৎস | প্রথম আলো |
| অনলাইনে আবেদন ঠিকানা | cdb.teletalk.com.bd |
প্রতিদিন নতুন নতুন চাকরির সর্বশেষ আপডেট পেতে আমাদের ওয়েবসাইট Chakrirnotice এর সাথেই থাকুন । আমরা আমাদের ওয়েবসাইটে তুলা উন্নয়ন বোর্ড এর নতুন চাকরি ২০২৬ সহ বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর প্রকাশ করে থাকি । আপনি যদি প্রতিনিয়তই বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির সর্বশেষ আপডেট পেতে চান তাহলে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ এর সাথে যুক্ত হওয়ার পরামর্শ থাকল । নতুন নতুন নিয়োগ পাওয়া মাত্রই আমাদের ওয়েবসাইট এ আপডেট দেয়া হয় । আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে থাকা অন্যান্য চলমান সরকারি ও বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেখতে পারেন। এই পোষ্টে আমারা তুলা উন্নয়ন বোর্ড নিয়োগের আবেদন করার জন্য আপনার মধ্যে কি কি যোগ্যতা থাকতে হবে ও আবেদন করার পদ্ধতি এবং আবেদন শুরুর তারিখ , আবেদন করার শেষ তারিখ সহ সকল বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো ।
তুলা উন্নয়ন বোর্ড নতুন সার্কুলার ২০২৬
তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন একটি বিশেষায়িত সরকারি সংস্থা। দেশের তুলা চাষের সম্প্রসারণ, উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৯৭২ সালে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। সিডিবির প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে উন্নত জাতের তুলা উদ্ভাবন ও চাষে কৃষকদের সহায়তা প্রদান, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে তুলা উৎপাদন বৃদ্ধি, প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনা এবং তুলা খাতের সামগ্রিক উন্নয়নে নীতিগত সহায়তা প্রদান। এছাড়া তুলা উৎপাদনের মাধ্যমে বস্ত্র ও পোশাক শিল্পের কাঁচামাল সরবরাহ নিশ্চিত করাও এ বোর্ডের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তুলা উন্নয়ন বোর্ড দেশের বিভিন্ন অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করে কৃষকদের সঙ্গে সরাসরি সমন্বয়ের মাধ্যমে টেকসই ও লাভজনক তুলা চাষে উৎসাহ প্রদান করছে, যা জাতীয় অর্থনীতি ও শিল্পখাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তুলা উন্নয়ন বোর্ডে নিয়গের পদসমূহ
তুলা উন্নয়ন বোর্ড নতুন সার্কুলারের মাধ্যমে মোট ৩৪ জন প্রার্থীকে ১০ টি ক্যাটাগরির বিভিন্ন পদে নিয়োগ প্রদান করবে । নিচে সকল পদের বিস্তারিত বর্ণনা দেওয়া হলঃ-
| ক্রম | পদের নাম | গ্রেড | বেতন স্কেল (টাকা) | পদসংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|---|---|---|
| ১ | হিসাব রক্ষক | গ্রেড–১৩ | ১১,০০০ – ২৬,৫৯০ | ৩টি | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক/সমমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা আবশ্যক। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স ইত্যাদিতে অভিজ্ঞদের অগ্রাধিকার। |
| ২ | সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর | গ্রেড–১৪ | ১০,২০০ – ২৪,৬৮০ | ৩টি | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে স্নাতক/সমমান ডিগ্রি। সাঁটলিপি গতি: ইংরেজি ৭০ শব্দ, বাংলা ৪৫ শব্দ (প্রতি মিনিট)। কম্পিউটার টাইপিং: ইংরেজি ৩০ শব্দ, বাংলা ২৫ শব্দ (প্রতি মিনিট)। |
| ৩ | ট্রাক চালক | গ্রেড–১৬ | ৯,৩০০ – ২২,৪৯০ | ১টি | স্বীকৃত বোর্ড থেকে জেএসসি/সমমান পাশ। বৈধ ভারী যানবাহনের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞ চালকদের অগ্রাধিকার। |
| ৪ | অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক | গ্রেড–১৬ | ৯,৩০০ – ২২,৪৯০ | ৭টি | স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগে এইচএসসি/সমমান পাশ। কম্পিউটার টাইপিং গতি: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ২০ শব্দ (প্রতি মিনিট)। |
| ৫ | হিসাব সহকারী | গ্রেড–১৬ | ৯,৩০০ – ২২,৪৯০ | ১টি | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা আবশ্যক। |
| ৬ | ক্যাসিয়ার | গ্রেড–১৬ | ৯,৩০০ – ২২,৪৯০ | ৩টি | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং জামানত প্রদানে সক্ষম হতে হবে। |
| ৭ | জিন মেকানিক | গ্রেড–১৬ | ৯,৩০০ – ২২,৪৯০ | ২টি | এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাশ। যান্ত্রিক বা বৈদ্যুতিক ট্রেডে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। |
| ৮ | স্টোর কিপার কাম অফিস সহকারী | গ্রেড–১৬ | ৯,৩০০ – ২২,৪৯০ | ১টি | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। |
| ৯ | ইলেকট্রিশিয়ান / পাম্প চালক | গ্রেড–১৬ | ৯,৩০০ – ২২,৪৯০ | ১টি | জেএসসি/সমমান পাশ। ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার। |
| ১০ | অফিস সহায়ক | গ্রেড–২০ | ৮,২৫০ – ২০,০১০ | ১৫টি | স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। |
Cotton Development Board Job Circular 2026 PDF Download |তুলা উন্নয়ন বোর্ড
তুলা উন্নয়ন বোর্ড তাদের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ, ইমেজ এবং পিডিএফ ফাইল প্রকাশ করেছে। এই পোস্টে আমরা তুলা উন্নয়ন বোর্ড–এর সম্পূর্ণ পিডিএফ যুক্ত করেছি, যাতে আপনি সহজেই তা দেখতে বা ডাউনলোড করতে পারেন। চাইলে নিচে দেওয়া লিংক থেকে বিজ্ঞপ্তির ইমেজ ও পিডিএফ ফাইল ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণও করতে পারবেন।

প্রকাশের সূত্র: দৈনিক প্রথম আলো, ।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে: ২৬ জানুয়ারি ২০২৬ ।
আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ।
আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে 👉 এখানে ক্লিক করুন
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৬: আবেদন শর্তাবলী, আবেদন পদ্ধতি ও পরীক্ষার বিস্তারিত
তুলা উন্নয়ন বোর্ড (Cotton Development Board – CDB) ২০২৬ সালের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার আগে অবশ্যই সিডিবি নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী, যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া জরুরি।
নিচে তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৬ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য ধাপে ধাপে তুলে ধরা হলো।
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগে আবেদনের যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা
জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক, বি.এসসি ইঞ্জিনিয়ারিং ও স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীরা পদভেদে আবেদন করতে পারবেন।
বয়সসীমা
- ০১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
- সরকারি বিধি অনুযায়ী বিশেষ ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
অভিজ্ঞতা
- অভিজ্ঞ ও নন-অভিজ্ঞ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
- কিছু পদের ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য শর্ত
- পদের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত অতিরিক্ত যোগ্যতা পূরণ করতে হবে।
- প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
তুলা উন্নয়ন বোর্ডে অনলাইনে আবেদন করার নিয়ম
তুলা উন্নয়ন বোর্ডের নিয়োগে আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে।
অনলাইনে আবেদন করার ধাপসমূহ:
- ভিজিট করুন http://cdb.teletalk.com.bd
- “Application Form” অপশনে ক্লিক করুন
- আপনার পছন্দের পদ নির্বাচন করুন
- “Next” বাটনে ক্লিক করুন
- Teletalk প্রিমিয়াম সদস্য হলে “Yes”, না হলে “No” নির্বাচন করুন
- আবেদন ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন
- সাম্প্রতিক ছবি (300×300 px) ও স্বাক্ষর (300×80 px) আপলোড করুন
- ফরমটি ভালোভাবে যাচাই করে “Submit” বাটনে ক্লিক করুন
- আবেদন সম্পন্ন হলে Applicant’s Copy ডাউনলোড ও প্রিন্ট করে রাখুন
আবেদন ফি জমাদানের পদ্ধতি (SMS)
আবেদন সম্পন্ন হলে Applicant’s Copy-তে একটি User ID পাওয়া যাবে। এই User ID ব্যবহার করে ফি পরিশোধ করতে হবে।
আবেদন ফি:
- ক্রমিক ১–৯ নং পদ: ১১২ টাকা
- ক্রমিক ১০ নং পদ: ৫৬ টাকা
SMS পাঠানোর নিয়ম (Teletalk Pre-paid SIM):
১ম SMS:
CDB UserID পাঠান 16222 নম্বরে
উদাহরণ: CDB ABCDEF
২য় SMS:
CDB YES PIN পাঠান 16222 নম্বরে
সফল হলে ফিরতি SMS-এ একটি Password পাওয়া যাবে। User ID ও Password সংরক্ষণ করুন।
User ID ও Password পুনরুদ্ধার করার নিয়ম
১) User ID জানা থাকলে:
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন—CDB HELP USER UserID
এরপর বার্তাটি 16222 নম্বরে পাঠান।
উদাহরণ:
CDB HELP USER ABCDEF
২) PIN নম্বর জানা থাকলে:
মেসেজে লিখুন—CDB HELP PIN PIN Number এবং তা 16222 নম্বরে পাঠিয়ে দিন।
উদাহরণ:
CDB HELP PIN 87654321
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র
যোগ্য প্রার্থীদের মোবাইলে SMS এর মাধ্যমে Admit Card ডাউনলোডের নোটিশ জানানো হবে।
প্রবেশপত্র ডাউনলোড করতে হবে cdb.teletalk.com.bd ওয়েবসাইট থেকে।
প্রবেশপত্রে থাকবে:
- রোল নম্বর
- পদের নাম
- পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র
- প্রার্থীর ছবি
সিডিবি নিয়োগ পরীক্ষার ধাপসমূহ
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ পরীক্ষা মোট ৩ ধাপে অনুষ্ঠিত হবে—
- লিখিত পরীক্ষা
- মৌখিক (ভাইভা) পরীক্ষা
- কম্পিউটার দক্ষতা পরীক্ষা (পদভেদে)
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই ভাইভা পরীক্ষায় অংশ নিতে পারবেন।
ভাইভা পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র:
- Applicant’s Copy ও Admit Card
- সকল শিক্ষাগত সনদের মূল কপি
- ভোটার আইডি/জন্ম সনদ
- চারিত্রিক সনদ
- কোটা সনদ (প্রযোজ্য হলে)
পরীক্ষার সময়সূচি ও আপডেট
পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র সংক্রান্ত তথ্য—
- SMS এর মাধ্যমে জানানো হবে
- অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে www.cdb.gov.bd
তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ হেল্পলাইন ও যোগাযোগ
- টেলিটক হেল্পলাইন: ১২১ (Teletalk থেকে)
- ইমেইল: alljobs.query@teletalk.com.bd
- অফিসিয়াল ওয়েবসাইট: www.cdb.gov.bd
- ঠিকানা: তুলা উন্নয়ন বোর্ড,
তুলা ভবন (রিয়ার বিল্ডিং), ৫ম তলা,
কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫।
