বাংলাদেশ সেনাবাহিনী নার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনী নার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Bangladesh Army Nurse Job Circular 2026) প্রকাশ করেছে। সেনাবাহিনীর নার্স পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট join.army.mil.bd–এ এবং দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকায়। ২০২৬ সালের এই সার্কুলার অনুযায়ী নার্স পদের জন্য নারীরাই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

এই পোস্টে আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ –এর সব গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। এখানে আপনি আবেদন করার যোগ্যতা, অনলাইন আবেদন ফরম পূরণের ধাপ, নিয়োগ পরীক্ষার পদ্ধতি, পরীক্ষার সম্ভাব্য তারিখ, ফলাফল প্রকাশ এবং প্রবেশপত্র ডাউনলোডের নিয়মসহ সম্পূর্ণ নির্দেশনা পাবেন।
তাহলে চলুন Bangladesh Army Nurse Job Circular 2026 সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

বাংলাদেশ সেনাবাহিনী নার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম :বাংলাদেশ সেনাবাহিনী
পদ ক্যাটাগরি০১
পদের সংখ্যানির্দিষ্ট নয়
বয়সের প্রয়োজন০১ জুলাই ২০২৬ তারিখে ২৬ বছরের বেশি নয়
শিক্ষাগত যোগ্যতা:এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম GPA 3.50
সরকার স্বীকৃত নার্সিং কলেজ থেকে
BSc in Nursing ডিগ্রি
ইন্টার্নশিপ সম্পন্ন
চাকরির ধরন :সরকারি
প্রকাশ সূত্রঅফিসিয়াল ওয়েবসাইট
আবেদন শুরুর তারিখ০৪ ফ্রেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ৭ মার্চ ২০২৬ বিকাল ০৫:০০ টা
আবেদনের মাধ্যম:অনলাইনে
আবেদন ফি কত লাগবে?১,০০০ টাকা (অফেরতযোগ্য)
ফি জমা দেওয়ার পদ্ধতিbKash/Rocket/Trust Bank t-cash/VISA / MasterCard
ঠিকানাhttps://join.army.mil.bd

প্রতিদিন নতুন নতুন চাকরির সর্বশেষ আপডেট পেতে আমাদের ওয়েবসাইট Chakrirnotice এর সাথেই থাকুন । আমরা আমাদের ওয়েবসাইটে বাংলাদেশ সেনাবাহিনী নার্স এর নতুন চাকরি ২০২৬ সহ বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর প্রকাশ করে থাকি । আপনি যদি প্রতিনিয়তই বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির সর্বশেষ আপডেট পেতে চান তাহলে আমাদের অফিশিয়াল ফেইসবুক পেজ এর সাথে যুক্ত হওয়ার পরামর্শ থাকল । নতুন নতুন নিয়োগ পাওয়া মাত্রই আমাদের ওয়েবসাইট এ আপডেট দেয়া হয় । আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে থাকা অন্যান্য চলমান সরকারি ও বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেখতে পারেন। এই পোষ্টে আমারা বাংলাদেশ সেনাবাহিনী নার্স নিয়োগের আবেদন করার জন্য আপনার মধ্যে কি কি যোগ্যতা থাকতে হবে ও আবেদন করার পদ্ধতি এবং আবেদন শুরুর তারিখ , আবেদন করার শেষ তারিখ সহ সকল বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো ।

৪৩তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (AFNS)

আমরা আমাদের সাইটে দেশের সব সরকারি ও বেসরকারি চাকরির খবর তুলে ধরি এবং প্রতিটি জব সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। এই পোষ্টে আপনি পাবেন  বাংলাদেশ সেনাবাহিনী নার্স–এর সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তির সব গুরুত্বপূর্ণ তথ্য—কোন পদে কত খালি, কে আবেদন করতে পারবে, কীভাবে অনলাইনে আবেদন করবেন, পরীক্ষার তারিখ-কাজকর্ম, ফলাফল ও প্রবেশপত্র ইত্যাদি। আগ্রহী হলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন; নিচে প্রতিটি শূন্যপদ সংক্রান্ত সব বিস্তারিত দেয়া আছে।

দেশসেবার মহান সুযোগ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ দিচ্ছে আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (AFNS)–এ। যোগ্য নারী প্রার্থীদের জন্য এটি একটি সম্মানজনক ও নিরাপদ ক্যারিয়ার গড়ার সুযোগ।

বাংলাদেশ সেনাবাহিনী নার্স নিয়োগ ২০২৬ যোগ্যতা ও শর্তাবলি (AFNS Eligibility Criteria)
বিষয়বিস্তারিত যোগ্যতা
বয়স০১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২৬ বছরের বেশি হতে পারবে না
বয়স প্রমাণবয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়
ন্যূনতম উচ্চতা১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)
ন্যূনতম ওজন৪৯.৯ কেজি (১১০ পাউন্ড)
বুকের মাপ (স্বাভাবিক)২৮ ইঞ্চি
বুকের মাপ (প্রসারণ)৩০ ইঞ্চি
ওজন সংক্রান্ত শর্তউচ্চতা ও বয়স অনুযায়ী সেনাবাহিনীর নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য
এসএসসি যোগ্যতাএসএসসি পরীক্ষায় ন্যূনতম GPA 3.50
এইচএসসি যোগ্যতাএইচএসসি পরীক্ষায় ন্যূনতম GPA 3.50
পেশাগত ডিগ্রিসরকার স্বীকৃত নার্সিং কলেজ থেকে BSc in Nursing ডিগ্রি
ইন্টার্নশিপইন্টার্নশিপ সম্পন্ন করা আবশ্যক
বৈবাহিক অবস্থাঅবিবাহিত / বিবাহিতা / বিধবা / তালাকপ্রাপ্ত — সবাই আবেদন করতে পারবেন
জাতীয়তাপ্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে

বাংলাদেশ সেনাবাহিনী নার্স নিয়োগে আবেদন করার নিয়ম

যদি আপনি বাংলাদেশ সেনাবাহিনী নার্স পদে  নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থী হন, তাহলে দেরি না করে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করুন। আবেদন করার জন্য ওয়েবসাইটে প্রবেশ করুনঃ https://join.army.mil.bd। নিচের “আবেদন করুন” বাটনে ক্লিক করেও সরাসরি আবেদন ফরমে যেতে পারবেন।

আবেদনের সময়সীমা:

  • শুরু: ০৪ ফ্রেব্রুয়ারি ২০২৬ , সকাল ১০:০০
  • শেষ: ০৭ মার্চ  ২০২৬, বিকেল ৫:০০

বাংলাদেশ সেনাবাহিনীর সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ, ইমেজ এবং পিডিএফ ফাইল

বাংলাদেশ সেনাবাহিনী তাদের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ, ইমেজ এবং পিডিএফ ফাইল প্রকাশ করেছে। এই পোস্টে আমরা Army Job Circular 2026–এর সম্পূর্ণ পিডিএফ যুক্ত করেছি, যাতে আপনি সহজেই তা দেখতে বা ডাউনলোড করতে পারেন। চাইলে নিচে দেওয়া লিংক থেকে বিজ্ঞপ্তির ইমেজ ও পিডিএফ ফাইল ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণও করতে পারবেন।

বাংলাদেশ সেনাবাহিনী নার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬


প্রকাশের সূত্র: দৈনিক ইত্তেফাক ।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে: ০৪ ফ্রেব্রুয়ারি ২০২৬


বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে অনলাইনে আবেদন করার নিয়ম

বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে ইচ্ছুক এবং যোগ্য সকল বাংলাদেশি নাগরিককে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে।

প্রথমে আবেদন আবেদন ফি জমা দিতে হবে ফি দেওয়ার পদ্ধতি

  • আবেদন ফি:
  • ১,০০০ টাকা (অফেরতযোগ্য)
  • পরিশোধ করা যাবে:

নির্বাচন প্রক্রিয়া

লিখিত পরীক্ষা

প্রথম ধাপে প্রার্থীদের পেশাগত বিষয়ের ওপর লিখিত পরীক্ষা দিতে হবে।

  • বিষয়: নার্সিং সম্পর্কিত পেশাগত বিষয়
  • পূর্ণ নম্বর: ১০০
  • পরীক্ষার তারিখ: ১৩ মার্চ ২০২৬
  • পরীক্ষার সময়: সকাল ৯টা
  • পরীক্ষার স্থান: শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাস

আবেদন সম্পন্ন করার পর প্রার্থীরা অনলাইনে কল-আপ লেটার ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। পরীক্ষার দিন কল-আপ লেটার এবং জাতীয় পরিচয়পত্র (NID) সঙ্গে রাখা বাধ্যতামূলক।

প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য দ্বিতীয় ধাপে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  • সময়সীমা: ২৬ এপ্রিল ২০২৬ থেকে ৩০ এপ্রিল ২০২৬
  • স্থান: DGMS অফিস, ঢাকা সেনানিবাস

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নোক্ত সনদের মূল কপি প্রদর্শন করতে হবে—

  • এসএসসি ও এইচএসসি সনদ ও মার্কশিট
  • BSc in Nursing ডিগ্রি সনদ
  • ইন্টার্নশিপ সনদ

মূল কপি প্রদর্শনে ব্যর্থ হলে প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে

চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা

প্রাথমিক ধাপে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত মেডিকেল পরীক্ষা অনুষ্ঠিত হবে—

  • স্থান: সম্মিলিত সামরিক হাসপাতাল (CMH), ঢাকা সেনানিবাস

এই ধাপে প্রার্থীর পূর্ণ শারীরিক সক্ষমতা যাচাই করা হবে।

চূড়ান্ত নির্বাচন ও যোগদানপত্র

সকল ধাপে সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী সেনাসদর থেকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এবং নির্বাচিতদের যোগদানপত্র প্রদান করা হবে

প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা প্রশিক্ষণার্থী অফিসার হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।

  • প্রশিক্ষণ কেন্দ্র: AMC Centre & School, ঘাটাইল
  • প্রশিক্ষণের মেয়াদ: ১০ (দশ) সপ্তাহ

প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করলে বিধি অনুযায়ী AFNS অফিসার পদে পদায়ন করা হবে।

বেতন ও সুযোগ-সুবিধা (Salary & Benefits)

বেতন

  • সশস্ত্র বাহিনীর নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন
  • সরকার নির্ধারিত সব ধরনের ভাতা ও সুবিধা প্রযোজ্য

অন্যান্য সুযোগ-সুবিধা

AFNS অফিসার হিসেবে প্রার্থীরা পাবেন—

  • নিরাপদ ও মনোরম পরিবেশে সরকারি আবাসন সুবিধা
  • সামরিক হাসপাতালে উন্নতমানের চিকিৎসা সেবা
  • জটিল রোগের ক্ষেত্রে বিধি অনুযায়ী দেশে ও বিদেশে চিকিৎসার সুযোগ
  • সন্তানদের জন্য সেনাবাহিনী পরিচালিত স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ
গুরুত্বপূর্ণ তারিখ ও যোগাযোগ তথ্য

📞 হেল্পলাইন নম্বর: +৮৮০১৭১৩১৪১৯৭৯
📧 ই-মেইল: joinarmy.helpdesk@gmail.com

🌐 অফিসিয়াল আবেদন ওয়েবসাইট:
👉 https://join.army.mil.bd

Leave a Comment