মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (SHED Job Circular 2025) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। বিভাগের নিজস্ব ওয়েবসাইট www.shed.gov.bd–তে ১২ নভেম্বর ২০২৫ তারিখে বিজ্ঞপ্তিটি জারি করা হয় এবং ১৩ নভেম্বর ২০২৫ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় তা প্রকাশ পায়। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ০৫টি ক্যাটাগরির পদে ২৬ জন নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। নির্ধারিত যোগ্যতা থাকলে যে কেউ অনলাইনে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১৬ নভেম্বর ২০২৫ সকাল ১০:০০ টায় এবং আবেদনের শেষ সময় ০৬ ডিসেম্বর ২০২৫ বিকেল ৫:০০ টা। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অফিসিয়াল আবেদন পোর্টাল shed.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন।
এই পোস্টের মাধ্যমে আপনি পাবেন—SHED নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন করার পদ্ধতি, পরীক্ষার ধাপ, পরীক্ষার সময়সূচি, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোডসহ সমস্ত জরুরি তথ্য।
চলুন তাহলে Secondary and Higher Education Department Job Circular 2025 সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এক নজরে
| প্রতিষ্ঠানের নাম : | মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (শেড) |
| পদের সংখ্যা | ২৬ জন |
| পদ ক্যাটাগরি | ০৫ টি |
| বয়সের প্রয়োজন | ০১ নভেম্বর ২০২৫ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (পদের ভেদে বয়সসীমা ভিন্ন হতে পারে)। |
| শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ |
| চাকরির ধরন : | সরকারি |
| প্রকাশ সূত্র | দৈনিক ইত্তেফাক |
| আবেদন শুরুর তারিখ | ১৬ নভেম্বর ২০২৫ সকাল ১০:০০ টা |
| আবেদনের শেষ তারিখ | ০৬ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:০০ টা |
| আবেদনের মাধ্যম: | অনলাইনে |
| আবেদন ফি কত লাগবে? | ৫৬, ১১২ ও ১৬৮/- টাকা। |
| ফি জমা দেওয়ার পদ্ধতি | টেলিটকের প্রিপেইড নাম্বার ব্যবহার করে মেসেজ পাঠানোর মাধ্যমে |
| ঠিকানা | http://shed.teletalk.com.bd |
দৈনিক চাকরির খবর পেতে আমাদের ওয়েবসাইট Chakrir Notice ওয়েবসাইট এর সাথেই থাকুন।আমরা আমাদের ওয়েবসাইটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নতুন চাকরির ২০২৫ সহ বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর প্রকাশ করে থাকি।প্রতিনিয়ত বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইট Chakrir Notice সাথে থাকুন । নতুন নতুন নিয়োগ পাওয়া মাত্রই আমাদের ওয়েবসাইট এ আপডেট দেয়া হয় । আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে থাকা অন্যান্য চলমান সরকারি ও বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেখতে পারেন।আবেদন করার জন্য আপনার মধ্যে কি কি যোগ্যতা থাকতে হবে ও আবেদন করার পদ্ধতি এবং আবেদন করার শুরুর তারিখ , আবেদন করার শেষ তারিখ সহ সকল বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য নিচে অফিশিয়াল নোটিশে শেষে দেখুন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (SHED) নিয়োগ ২০২৫ – সম্পূর্ণ বিস্তারিত
আমরা বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি ও বিস্তারিত নোটিশ আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করি। এই পোস্টে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (SHED) নিয়োগ বিজ্ঞপ্তির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ করে তুলে ধরা হলো। যদি আপনি SHED-এর এই চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে চান, তবে শুরু থেকেই মনোযোগ দিয়ে পুরো পোস্টটি পড়ুন—
| ১) পদের নাম: কম্পিউটার অপারেটর পদ সংখ্যা: ০১ (এক) টি শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ, বাংলায় ২৫ শব্দের গতি এবং Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে। মাসিক বেতন: (গ্রেড–১৩) ১১,০০০–২৬,৫৯০ টাকা। |
| ২) পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা: ০৮ (আট) টি শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: সাঁট-লিপি পরীক্ষার সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ, বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ, বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ। মাসিক বেতন: (গ্রেড–১৩) ১১,০০০–২৬,৫৯০ টাকা। |
| ৩) পদের নাম: ক্যাশিয়ার পদ সংখ্যা: ০১ (এক) টি শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে Word Processing সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০ টাকা। |
| ৪) পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা: ০৩ (তিন) টি শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা। |
| ৫) পদের নাম: অফিস সহায়ক পদ সংখ্যা: ১৩ (তের) টি শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০ টাকা। |
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – আবেদন করুন এখনই
যদি আপনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থী হন, তাহলে দেরি না করে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করুন। আবেদন করার জন্য ওয়েবসাইটে প্রবেশ করুনঃ http://shed.teletalk.com.bd/। নিচের “আবেদন করুন” বাটনে ক্লিক করেও সরাসরি আবেদন ফরমে যেতে পারবেন।
আবেদনের সময়সীমা:
- শুরু: ১৬ নভেম্বর ২০২৫, সকাল ১০:০০
- শেষ: ৬ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫:০০
Leave a comment