Home সরকারি চাকরি আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ NANL Job Circular 2026

আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ NANL Job Circular 2026

সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর। আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Department of Archives and Library – NANL Job Circular 2026) প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ০২ মার্চ ২০২৬ তারিখে জারি করা হয় এবং একই দিনে অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর (NANL) মোট ০৭টি ক্যাটাগরির পদে ১১ জন জনবল অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে। তাই যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে চান, তাদের জন্য এটি হতে পারে একটি ভালো সুযোগ।

যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন। নিচে এই নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্য, আবেদন পদ্ধতি, যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত তুলে ধরা হলো।

আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে

বিষয়তথ্য
প্রতিষ্ঠানের নামআরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর (Department of Archives and Library)
পদের সংখ্যামোট ১১টি
পদ ক্যাটাগরি০৭টি
বয়সের প্রয়োজন১৮ থেকে ৩২ বছর (০১ মার্চ ২০২৬ তারিখ অনুযায়ী)
শিক্ষাগত যোগ্যতাএসএসসি / এইচএসসি / স্নাতক / স্নাতক (সম্মান) / গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা (পদভেদে ভিন্ন)
চাকরির ধরনসরকারি চাকরি
প্রকাশ সূত্রঅফিসিয়াল ওয়েবসাইট
আবেদন শুরুর তারিখ০৬ মার্চ ২০২৬ সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ২৬ মার্চ ২০২৬ বিকাল ৫:০০ টা
আবেদনের মাধ্যমঅনলাইনে (nanl.teletalk.com.bd)
আবেদন ফি১–৬ নং পদের জন্য ১১২ টাকা, ৭ নং পদের জন্য ৫৬ টাকা
ফি জমা দেওয়ার পদ্ধতিটেলিটক প্রিপেইড নম্বর থেকে SMS এর মাধ্যমে
ঠিকানা৩২, বিচারপতি এস.এম. মোর্শেদ সরণি, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
আবেদন প্রকাশের মাধ্যমঅফিসিয়াল ওয়েবসাইট ও নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিদিন নতুন নতুন চাকরির সর্বশেষ আপডেট পেতে আমাদের ওয়েবসাইট Chakrirnotice এর সাথেই থাকুন । আমরা আমাদের ওয়েবসাইটে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এর নতুন চাকরি ২০২৬ সহ বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর প্রকাশ করে থাকি । আপনি যদি প্রতিনিয়তই বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির সর্বশেষ আপডেট পেতে চান তাহলে আমাদের অফিশিয়াল ফেইসবুক পেজ এর সাথে যুক্ত হওয়ার পরামর্শ থাকল । নতুন নতুন নিয়োগ পাওয়া মাত্রই আমাদের ওয়েবসাইট এ আপডেট দেয়া হয় । আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে থাকা অন্যান্য চলমান সরকারি ও বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেখতে পারেন। এই পোষ্টে আমারা আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর নিয়োগের আবেদন করার জন্য আপনার মধ্যে কি কি যোগ্যতা থাকতে হবে ও আবেদন করার পদ্ধতি এবং আবেদন শুরুর তারিখ , আবেদন করার শেষ তারিখ সহ সকল বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো ।

আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর নতুন নিয়োগ ২০২৬

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরির মোট ১১টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। সরকারি চাকরিতে আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ক্র নংপদের নাম ও বেতন স্কেলবয়সপদের সংখ্যাশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
কম্পিউটার অপারেটর (১১০০০-২৬৫৯০/-) গ্রেড-১৩৩২ বছর০৩টিবিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। টাইপিং গতি: বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।
জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (১০২০০-২৪৬৮০/-) গ্রেড-১৪৩২ বছর০১টিস্নাতক বা সমমানের ডিগ্রিসহ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
ল্যাবরেটরি সহকারী (৯৩০০-২২৪৯০/-) গ্রেড-১৬৩২ বছর০২টিএইচএসসি পাস, কম্পিউটার চালনায় দক্ষতা এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা।
লেমিনেশন মেশিন অপারেটর (৯৩০০-২২৪৯০/-) গ্রেড-১৬৩২ বছর০১টিবিজ্ঞান বিভাগে এইচএসসি পাস, কম্পিউটার চালনায় দক্ষতা এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।
পাঠকক্ষ সহকারী (৯৩০০-২২৪৯০/-) গ্রেড-১৬৩২ বছর০১টিএইচএসসি পাস এবং কম্পিউটার চালনায় (MS Office) দক্ষতা।
স্ট্যাকরুম সহকারী (৯৩০০-২২৪৯০/-) গ্রেড-১৬৩২ বছর০২টিএইচএসসি পাস এবং কম্পিউটার চালনায় (MS Office) দক্ষতা।
অফিস সহায়ক (৮২৫০-২০০১০/-) গ্রেড-২০৩২ বছর০১টিএসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর আবেদন করার নিয়ম

আপনি যদি আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য প্রার্থী হয়ে থাকেন, তাহলে দেরি না করে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করুন। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর ওয়েবসাইটের nanl.teletalk.com.bd মাধ্যমে পরিচালিত হবে। আবেদন করতে নিচে দেওয়া “আবেদন করুন” বাটনে ক্লিক করে সরাসরি আবেদন ফরম পূরণ করতে পারবেন।

  • আবেদন শুরু: ০৫ মার্চ ২০২৬ সকাল ১০:০০ টায় ।
  • আবেদনের শেষ তারিখ: ২৫ মার্চ ২০২৬ বিকাল ৫:০০ টায় ।

নির্ধারিত সময়সীমার মধ্যে সঠিক তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করার জন্য আগ্রহী প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে।


আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এর সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ, ইমেজ এবং পিডিএফ

আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর তাদের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ, ইমেজ এবং পিডিএফ ফাইল প্রকাশ করেছে। এই পোস্টে আমরা আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর–এর সম্পূর্ণ পিডিএফ যুক্ত করেছি, যাতে আপনি সহজেই তা দেখতে বা ডাউনলোড করতে পারেন। চাইলে নিচে দেওয়া লিংক থেকে বিজ্ঞপ্তির ইমেজ ও পিডিএফ ফাইল ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণও করতে পারবেন।


প্রকাশের সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে: ০৫ মার্চ ২০২৬


আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরচাকরির আবেদন পদ্ধতি ২০২৬

আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে টেলিটক নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন ফি জমা দেওয়া বাধ্যতামূলক।

  • আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট:
    • https://nanl.teletalk.com.bd

NANL Job Circular 2026 অনলাইনে আবেদন করার নিয়ম

আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরচাকরির আবেদন সঠিকভাবে সম্পন্ন করতে নিচের ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করুন—

ধাপে ধাপে অনলাইন আবেদন প্রক্রিয়া

  • https://rhd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • “Application Form” অপশনে ক্লিক করুন।
  • আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পছন্দের চাকরির পদ নির্বাচন করুন।
  • আপনি যদি Alljobs Teletalk Premium Member হন, তাহলে “Yes” নির্বাচন করুন। অন্যথায় “No” নির্বাচন করুন।
  • সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করুন।
    “Next” বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যান।
    সাম্প্রতিক তোলা রঙিন ছবি ও স্বাক্ষরের ছবি আপলোড করুন—
    • ছবির সর্বোচ্চ সাইজ: ১০০ KB
    • স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ: ৬০ KB
  • সব তথ্য যাচাই করে “Submit” বাটনে ক্লিক করুন।
  • আবেদন সম্পন্ন হলে Applicant’s Copy প্রিন্ট করে সংরক্ষণ করুন।

আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরচাকরির আবেদন ফি জমা দেওয়ার নিয়ম

অনলাইন আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করে SMS এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

আবেদন ফি

  • পরীক্ষার ফি: ৫০ টাকা / ১০০ টাকা
  • টেলিটক সার্ভিস চার্জ: ৬ টাকা / ১২ টাকা
  • মোট: ৫৬ টাকা / ১১২ টাকা

NANL আবেদন ফি পরিশোধের SMS পদ্ধতি

প্রথম SMS পাঠানোর নিয়ম

NANL User ID

পাঠাতে হবে 16222 নম্বরে

উদাহরণ:
NANL DEFABC → 16222

দ্বিতীয় SMS পাঠানোর নিয়ম

NANL Yes PIN

পাঠাতে হবে 16222 নম্বরে

উদাহরণ:
NANL Yes 12345678 → 16222

কনফার্মেশন মেসেজ

ফি সফলভাবে জমা হলে ফিরতি SMS-এ User ID ও Password দেওয়া হবে। এগুলো সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।

NANL User ID বা Password ভুলে গেলে করণীয়

User ID জানা থাকলে

NANL HELP USER UserID
উদাহরণ: NANL HELP USER ABCDEF

PIN জানা থাকলে

NANL HELP PIN PINNumber

উদাহরণ: NANL HELP PIN 87654321

SMS পাঠাতে হবে 16222 নম্বরে।

আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরচাকরির পরীক্ষা পদ্ধতি

NANL চাকরির জন্য সাধারণত ৩টি ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়—

  • লিখিত পরীক্ষা (Written Exam)
  • ব্যবহারিক/কম্পিউটার দক্ষতা পরীক্ষা (পদভেদে)
  • মৌখিক পরীক্ষা (Viva/Oral Exam)

NANL চাকরির প্রবেশপত্র (Admit Card)

প্রবেশপত্র ডাউনলোড করতে হবে— http://nanl.teletalk.com.bd

Admit Card প্রকাশ হলে আবেদনকৃত মোবাইল নম্বর বা ইমেইলে SMS/নোটিশ পাঠানো হবে।

মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

মৌখিক পরীক্ষার সময় নিচের ডকুমেন্টগুলোর মূল কপি ও সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে—

  • Admit Card
  • শিক্ষাগত যোগ্যতার সনদ
  • জাতীয় পরিচয়পত্র
  • চারিত্রিক সনদ
  • স্থায়ী ঠিকানার সনদ
  • মুক্তিযোদ্ধা কোটার সনদ (যদি প্রযোজ্য হয়)
  • অনলাইন আবেদন ফরমের কপি

গুরুত্বপূর্ণ সতর্কতা

✔️ এই চাকরির জন্য কোনো ধরনের ঘুষ বা আর্থিক লেনদেনের প্রয়োজন নেই
❌ ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হবে

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *